ভেতরের খবর নিউজ ডেস্ক: সিলেটে হযরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে তিনি মাজার প্রাঙ্গণে গিয়ে জিয়ারত করেন।
দুপুর ১২টা ৩৩ মিনিটের দিকে রাষ্ট্রপতির গাড়িবহর মাজার প্রাঙ্গণে পৌঁছায়। সেখানে কিছু সময় অবস্থান করে তিনি মাজার জিয়ারত করেন। পরে ১২টা ৪৯ মিনিটের দিকে মাজার প্রাঙ্গণ ত্যাগ করেন রাষ্ট্রপতি। এরপর তার গাড়িবহর হযরত শাহপরাণ (রহ.)-এর মাজারের উদ্দেশে রওনা হয়।
এর আগে সকাল ১১টা ২৭ মিনিটে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রাষ্ট্রপতির গাড়িবহর সুরমাপারের সার্কিট হাউজে পৌঁছায়। সেখানে কিছুক্ষণ অবস্থানের পর তিনি শাহজালাল (রহ.)-এর মাজারের উদ্দেশে যাত্রা করেন।
রাষ্ট্রপতির সিলেট সফরকে কেন্দ্র করে নগরীতে নিরাপত্তা জোরদার করা হয়েছে। তার গাড়িবহরের নির্ধারিত সড়কগুলোতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়।
@ইয়াসমিন রিমা