ভেতরের খবর নিউজ ডেস্ক: কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি: গোপালগঞ্জের কোটালীপাড়ায় মৎস্য ঘেরের পানিতে ডুবে আয়েশা খানম নামের এক শিশুর মৃত্যু মৃতু হয়েছে।
বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার বাহিরশিমুল গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত আয়েশা খানম বাহিরশিমুল গ্রামের তাইজুল শিকদারের মেয়ে।
শিশুটির চাচা লিখন শিকদার বলেন, দুপুরে ঘেরের পানিতে গোসল করতে গিয়ে পানির নিচে পায়ের সঙ্গে কোনো কিছুর স্পর্শ অনুভব করি। পরে পানি থেকে তুলে দেখি ভাতিজি আয়েশার দেহ। দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক আয়েশাকে মৃত ঘোষণা করেন।
কোটালীপাড়া থানার উপ পরিদর্শক সুবীর কুমার সাহা জানান, শিশুটির পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে থানায় অপমৃত্যু মামলা দায়ের করা হয়।
# এফ এম মিরাজুল সৈকত , ১৬.০৯.২০২৬
০১৮১১৯৫৩২৬১