কোটালীপাড়ায় তিন ফার্মেসিকে ১১ হাজার টাকা জরিমানা

ভেতরের খবর নিউজ ডেস্ক: কোটালীপাড়া ,গোপালগঞ্জ সংবাদদাতা: গোপালগঞ্জের কোটালীপাড়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে তিন ফার্মেসিকে মোট ১১ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে কোটালীপাড়া ১০০ শয্যা হাসপাতালের সামনে উপজেলা প্রশাসন ও ঔষধ প্রশাসনের যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে ড্রাগ লাইসেন্সের মেয়াদ উত্তীর্ণ হওয়া ও অননুমোদিত ঔষধ রাখার দায়ে কাসেম মেডিকেল হলকে ৫ হাজার টাকা, মেয়াদোত্তীর্ণ ঔষধ রাখার দায়ে খান ফার্মেসিকে ৩ হাজার টাকা এবং মা মেডিকেল ফার্মেসিকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযান পরিচালনা করেন কোটালীপাড়া উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফ-উল আরেফিন, গোপালগঞ্জ ঔষধ প্রশাসন অধিদপ্তরের ড্রাগ সুপারিন্টেন্ডেন্ট মো. ফয়জুল হক ও এসআই তানিয়া।
উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফ-উল আরেফিন বলেন, “ফার্মেসিতে মেয়াদোত্তীর্ণ ও অননুমোদিত ঔষধ রাখা জনস্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ। ঔষধের মান ও বৈধতা নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। নিয়ম না মেনে ব্যবসা পরিচালনা করলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।”

# এফ এম মিরাজুল সৈকত , ১৭.০৯.২০২৬
০১৮১১৯৫৩২৬১

  • Related Posts

    জেলা পর্যায়ে চ্যাম্পিয়ন নাজিম, এবার বিভাগীয় দাবা প্রতিযোগিতায়

    ভেতরের খবর নিউজ ডেস্ক: কোটালীপাড়া উপজেলা , গোপালগঞ্জঃ দাবার বোর্ডে একের পর এক প্রতিপক্ষকে হারিয়ে সাফল্যের মুকুট পরেছে গোপালগঞ্জের কোটালীপাড়ার মেধাবী শিক্ষার্থী নাজিম মোল্লা। উপজেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হওয়ার পর এবার…

    কোটালীপাড়ায় পুলিশের উপর হামলা, স্বেচ্ছাসেবক দলের নেতা সালমান গ্রেপ্তার

    ভেতরের খবর নিউজ ডেস্ক: কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি: গোপালগঞ্জের কোটালীপাড়ায় চুরির মামলায় ওয়ারেন্টভুক্ত আসামি স্বেচ্ছাসেবক দলের এক নেতাকে গ্রেপ্তার করতে গিয়ে আজিম উদ্দিন নামের পুলিশের ১ কনস্টেবল হামলার শিকার হয়েছেন। এ…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *