বনপাড়া শহর প্রেসক্লাবেরঃ কমিটি গঠন

ভেতরের খবর নিউজ ডেস্ক:(রাজশাহী):নাটোরের বড়াইগ্রাম উপজেলার বনপাড়া বাইপাস এলাকায় অবস্থিত বনপাড়া শহর প্রেসক্লাবের ১০ সদস্যবিশিষ্ট নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে ফেস দ্য পিপলের নাটোর জেলা প্রতিনিধি হযরত আলী সভাপতি এবং নয়াদিগন্ত মাল্টিমিডিয়ার নাটোর জেলা প্রতিনিধি রেজাউল করিম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

সম্প্রতি প্রেসক্লাবের এক সাধারণ সভায় সদস্যদের সর্বসম্মতিক্রমে এ কমিটি গঠন করা হয়। একই সঙ্গে প্রেসক্লাবের নবনির্মিত কার্যালয় উদ্বোধন করেন বড়াইগ্রামের সিনিয়র সাংবাদিকরা।

এ সময় স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন। নবগঠিত কমিটির নেতারা বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মাধ্যমে এলাকার সমস্যা, সম্ভাবনা ও উন্নয়নমূলক কর্মকাণ্ড তুলে ধরার প্রত্যয় ব্যক্ত করেন।

মো. উজ্জল হোসেন
ব্যুরো প্রধান,রাজশাহী।

  • Related Posts

    তরুণদের হাত ধরেই গড়ে উঠবে ‘সবার জন্য বাংলাদেশ’: প্রধানমন্ত্রী

    ভেতরের খবর নিউজ ডেস্ক:(রাজশাহী):প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের স্বার্থকে প্রাধান্য দিয়ে যুবসমাজকেই দেশের উন্নয়ন ও অগ্রগতিতে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। তরুণদের হাত ধরেই গড়ে উঠবে ‘সবার জন্য বাংলাদেশ’। শনিবার…

    উখিয়ার টুপটুপ রিসোর্টে ভয়াবহ আগুন, নিহত ১০

    ভেতরের খবর নিউজ ডেস্ক: কক্সবাজারের উখিয়ার ইনানীতে মেরিন ড্রাইভের পাটোয়ারটেক সমুদ্রসৈকত এলাকার টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও কয়েকজন। শনিবার (১৭ অক্টোবর) সকাল…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *