নাটোরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ১৩, আহত ২৫

ভেতরের খবর নিউজ ডেস্ক: নাটোরের বড়াইগ্রামে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অন্তত ১৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ২৫ জন।

মঙ্গলবার (২০ অক্টোবর) ভোর ৫টার দিকে নাটোর-পাবনা মহাসড়কে বড়াইগ্রাম উপজেলার বনপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের সামনে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, বরিশাল থেকে আসা আরপি পরিবহনের একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই নয়জনের মৃত্যু হয়। পরে আহতদের উদ্ধার করে স্থানীয়, নাটোর ও রাজশাহীর বিভিন্ন হাসপাতালে পাঠানো হলে সেখানে আরও চারজনের মৃত্যু হয়। নিহতদের মধ্যে ট্রাকচালক আলমগীর হোসেন রয়েছেন। বাকিদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

বনপাড়া হাইওয়ে পুলিশের সহকারী উপপরিদর্শক (এসআই) আলমগীর হোসেন ১৩ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

দুর্ঘটনার পর মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায় এবং বনপাড়া পুলিশ তদন্ত কেন্দ্র এলাকায় দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে।

 

@ইয়াসমিন রিমা

  • Related Posts

    মাদক নিয়ন্ত্রণে ব্যর্থতার দায় স্বরাষ্ট্রমন্ত্রীর, বলি হবেন ইশরাকরা: হাসনাত

    ভেতরের খবর নিউজ ডেস্ক: মাদক নিয়ন্ত্রণে সরকারি প্রতিষ্ঠানগুলোর কার্যকারিতা নিয়ে প্রশ্ন তুলে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদের সমালোচনা করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা ও সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ। তাঁর অভিযোগ, মাদক…

    বরগুনার বেতাগীতে অপরাধ দমনে ওসিকে ৬০ দিনের আলটিমেটাম চিফ হুইপের

    ভেতরের খবর নিউজ ডেস্ক: বরগুনার বেতাগীতে কিশোর গ্যাং, চাঁদাবাজি, অবৈধ দখলবাজি ও অনলাইন জুয়া নির্মূলে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুনুর রশিদকে ৬০ দিনের সময়সীমা বেঁধে দিয়েছেন জাতীয় সংসদের সরকারদলীয় চিফ…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *