মাদক নিয়ন্ত্রণে ব্যর্থতার দায় স্বরাষ্ট্রমন্ত্রীর, বলি হবেন ইশরাকরা: হাসনাত

ভেতরের খবর নিউজ ডেস্ক: মাদক নিয়ন্ত্রণে সরকারি প্রতিষ্ঠানগুলোর কার্যকারিতা নিয়ে প্রশ্ন তুলে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদের সমালোচনা করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা ও সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ। তাঁর অভিযোগ, মাদক নিয়ন্ত্রণে প্রাতিষ্ঠানিক ব্যর্থতার দায় শেষ পর্যন্ত মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেনদের ওপর চাপানো হতে পারে।

সোমবার (১৯ অক্টোবর) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে এসব কথা বলেন হাসনাত আবদুল্লাহ। ইশরাক হোসেনের পদত্যাগের ঘোষণা ঘিরে আলোচনার মধ্যে তিনি পুলিশ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন।

হাসনাত বলেন, মাদক নিয়ন্ত্রণের দায়িত্ব সংশ্লিষ্ট সরকারি প্রতিষ্ঠানগুলোর ওপর থাকলেও একজন প্রতিমন্ত্রীকে কেন নিজেই অস্ত্র হাতে রাস্তায় নামতে হয়েছে, তার জবাব সরকারের দেওয়া উচিত। তাঁর মতে, এসব প্রতিষ্ঠান যথাযথভাবে দায়িত্ব পালন করলে এমন পরিস্থিতি তৈরি হওয়ার কথা নয়।

স্ট্যাটাসে প্রধানমন্ত্রীকে হাসপাতালে গিয়ে শৌচাগার পরিদর্শনের বিষয়টিও তুলে ধরেন তিনি। হাসনাতের প্রশ্ন, হাসপাতালের পরিচ্ছন্নতা ও সেবার মান নিশ্চিত করার জন্য নির্দিষ্ট কর্তৃপক্ষ থাকার পরও প্রধানমন্ত্রীকে কেন সরাসরি তদারকিতে যেতে হবে? তাঁর মতে, এসব ঘটনা রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর কার্যকারিতা ও জবাবদিহি নিয়ে প্রশ্ন তৈরি করে।

হাসনাত আবদুল্লাহ আরও বলেন, মাদক নিয়ন্ত্রণে ব্যর্থতার দায় শুধু একজন প্রতিমন্ত্রীর ওপর চাপিয়ে দিলে সমস্যার স্থায়ী সমাধান হবে না। বরং দায়িত্বপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলোর ব্যর্থতার কারণ অনুসন্ধান এবং সংশ্লিষ্টদের জবাবদিহি নিশ্চিত করা প্রয়োজন।

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদের সমালোচনা করে তিনি দাবি করেন, ঘের দখল, দুর্নীতি ও ঘুষের মামলায় সাজাপ্রাপ্ত স্বরাষ্ট্রমন্ত্রীর ব্যর্থতার বলি হতে হবে ইশরাক হোসেনদের। একই সঙ্গে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কার্যক্রম নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেন, পরিস্থিতির প্রতিবাদে জনগণ রাস্তায় নামলে তখন কাকে পদত্যাগ করিয়ে দায় এড়ানো হবে, সেই প্রশ্নও সামনে আসবে।

 

@ইয়াসমিন রিমা

  • Related Posts

    নাটোরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ১৩, আহত ২৫

    ভেতরের খবর নিউজ ডেস্ক: নাটোরের বড়াইগ্রামে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অন্তত ১৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ২৫ জন। মঙ্গলবার (২০ অক্টোবর) ভোর ৫টার দিকে নাটোর-পাবনা…

    বরগুনার বেতাগীতে অপরাধ দমনে ওসিকে ৬০ দিনের আলটিমেটাম চিফ হুইপের

    ভেতরের খবর নিউজ ডেস্ক: বরগুনার বেতাগীতে কিশোর গ্যাং, চাঁদাবাজি, অবৈধ দখলবাজি ও অনলাইন জুয়া নির্মূলে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুনুর রশিদকে ৬০ দিনের সময়সীমা বেঁধে দিয়েছেন জাতীয় সংসদের সরকারদলীয় চিফ…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *