ভেতরের খবর নিউজ ডেস্ক: ঢালিউড অভিনেত্রী পরীমনির জন্মদিন আজ শনিবার (২৪ অক্টোবর)। বিশেষ দিনটির প্রথম প্রহর দুই সন্তান পুণ্য ও প্রিয়মকে সঙ্গে নিয়ে ঘরোয়াভাবে উদযাপন করেছেন এই অভিনেত্রী।
শুক্রবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে জন্মদিনের কেক কাটার একটি ভিডিও প্রকাশ করেন পরীমনি। ভিডিওতে লাল গাউন পরা পরীমনিকে হাসিমুখে কেক কাটতে দেখা যায়। এ সময় পাশে থাকা দুই সন্তান মাকে ভালোবাসা ও চুম্বনে ভরিয়ে দেয়।
ভিডিওটির ক্যাপশনে লাল হৃদয় ও ফুলের ইমোজির সঙ্গে পরীমনি লেখেন, ‘হ্যাপি বার্থডে টু মি!’ ভিডিওটি প্রকাশের পর ভক্ত-অনুরাগীরা তাঁকে জন্মদিনের শুভেচ্ছা জানাচ্ছেন।
ব্যক্তিজীবনে নানা চড়াই-উতরাই পেরিয়ে আসা পরীমনির জীবনে দুই সন্তান এখন বিশেষ জায়গাজুড়ে রয়েছে। এর আগে দেশ-বিদেশে জমকালো আয়োজনে জন্মদিন উদযাপন করলেও এবার বড় আয়োজনের বদলে সন্তানদের ভালোবাসা ও সান্নিধ্যে বিশেষ দিনটির সূচনা করলেন তিনি।
@ইয়াসমিন রিমা


