গোপালগঞ্জে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে পুলিশের ওপর হামলা, গাড়ি ভাঙচুর নিষিদ্ধ ছাত্রলীগের

ভেতরের খবর নিউজ ডেস্ক: গোপালগঞ্জে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে পুলিশের ওপর হামলা ও পুলিশের গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ ঘটনায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের নেতা-কর্মীরা জড়িত বলে জানিয়েছে পুলিশ।

শনিবার (২৪ অক্টোবর) বিকেল ৩টার দিকে গোপালগঞ্জ সদর উপজেলার রঘুনাথপুর খেয়াঘাটের চরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় লাঠিসোঁটা হাতে মিছিল নিয়ে এসে পুলিশের ওপর হামলা চালানো হয়। হামলায় পুলিশের এক উপপরিদর্শকসহ (এসআই) দুজন আহত হয়েছেন।

প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে লাঠিসোঁটা হাতে একদল লোক পুলিশের দিকে এগিয়ে যায়। একপর্যায়ে তারা পুলিশ সদস্যদের ওপর হামলা চালায়। এ সময় সড়কের পাশে থাকা পুলিশের একটি গাড়িও ভাঙচুর করা হয়।

গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান, রঘুনাথপুর খেয়াঘাটের চরপাড়া এলাকায় নিয়মিত দায়িত্ব পালন করছিলেন পুলিশ সদস্যরা। এ সময় মিছিল নিয়ে এসে নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের নেতা-কর্মীরা তাদের ওপর অতর্কিত হামলা চালান। এতে এসআই মো. ফুল মিয়াসহ দুজন আহত হন।

তিনি আরও জানান, হামলায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে অভিযান চলছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

@ইয়াসমিন রিমা

  • Related Posts

    দুই সন্তানকে নিয়ে ঘরোয়াভাবে পরীমনির জন্মদিন উদযাপন

    ভেতরের খবর নিউজ ডেস্ক:  ঢালিউড অভিনেত্রী পরীমনির জন্মদিন আজ শনিবার (২৪ অক্টোবর)। বিশেষ দিনটির প্রথম প্রহর দুই সন্তান পুণ্য ও প্রিয়মকে সঙ্গে নিয়ে ঘরোয়াভাবে উদযাপন করেছেন এই অভিনেত্রী। শুক্রবার রাতে…

    শিবগঞ্জে জাল নোটসহ তিনজন গ্রেপ্তার, উদ্ধার ৫ লাখ ৯৩ হাজার টাকা

    ভেতরের খবর নিউজ ডেস্ক: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ৫ লাখ ৯৩ হাজার টাকার জাল নোটসহ তিনজনকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৫-এর যৌথ আভিযানিক দল। শুক্রবার (২৩ অক্টোবর) দুপুর ১২টা ৪০ মিনিটে…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *