“ইবনে মাসউদ রা: মাদ্রাসা’র উদ্যোগে বার্ষিক তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত”

সংবাদ বিভাগ: নগরীর পূর্ব ফিরোজশাহ ঈদগাহ মাঠ প্রাঙ্গণে উদযাপন করা হয় ইবনে মাসউদ রাঃ মাদ্রাসার বার্ষিক তাফসীর মাহফিল।হাফেজ মুহাম্মদ মহিউদ্দিনের সঞ্চালনায় ও
মাওলানা তাজুল ইসলাম বড় হুজুরের সভাপতিত্বে
এতে প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরীর আমির আলহাজ্ব শাহজাহান চৌধুরী। আরো উপস্থিত ছিলেন আকবরশাহ থানা জামায়াতেইসলামীর আমির অধ্যক্ষ আব্দুল হান্নান চৌধুরী,আকবরশাহ থানা জামায়াতে ইসলামীর সেক্রেটারি রেজাউল করিম, ছাত্রনেতা কাজি শাহিন, খান মোহাম্মদ আদর,প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক ইসলামি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডঃ বিএম মফিজুর রহমান ও মাওলানা লোকমান হাকিম।এ-সময় প্রধান অতিথির বক্তব্যে জামায়াতে ইসলামীর আমির আলহাজ্ব শাহজাহান চৌধুরী বলেন,ইসলামকে জবাই করেছেন আওয়ামী ফ্যাসিস্ট, কেয়ামতের ফজর হবে কিন্তু স্বৈরাচার আর এই দেশে প্রবেশ করতে পারবেনা।
ন্যায় ইনসাফ ও বৈষম্যহীন ইসলামী রাস্ট্র তৈরি করতে সকল ইসলামী দলকে ঐক্যবদ্বভাবে এগিয়ে আসতে হবে। সবশেষে, ইবনে মাসউদ রাঃ মাদ্রাসার হেফজ শেষ করা ছাত্রদের পাগড়ি পড়িয়ে,দেশ ও মুসলিম উম্মাহসহ সমগ্র মানবজাতির কল্যাণে দোয়া করা হয়।

—নিজস্ব প্রতিবেদক

  • Related Posts

    আদালতের ১৪৪ ধারার আদেশের পরও নির্মাণকাজের অভিযোগ, প্রশ্নের মুখে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ

    কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের পর্যটন এলাকার গুরুত্বপূর্ণ কলাতলী মোড়ে ৩৪ শতাংশ জমি নিয়ে বিরোধের মধ্যেই ভবন নির্মাণের অভিযোগ উঠেছে আরএফ বিল্ডার্সের বিরুদ্ধে। আদালতের ১৪৪ ধারার আদেশের পরও সেখানে নির্মাণকাজ চলার অভিযোগে…

    মায়ের হাত ভাঙার কথা জানালেন জামায়াতের এমপি রাহাদ

    ভেতরের খবর নিউজ ডেস্ক: বাংলাদেশ জামায়াতে ইসলামীর বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ মনজুরুল হক রাহাদ অভিযোগ করেছেন, জামায়াতে ইসলামী করার কারণে তাঁর বাড়িঘর ভাঙচুর করা হয় এবং তাঁর মাকে মারধর…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *