“ব্যবসায়ীকে প্রকাশ্যে গুলি করে হত্যা”

 

সংবাদ বিভাগ: ট্টগ্রামের রাউজানের নোয়াপাড়ায় আজ শুক্রবার জুমার নামাজে যাওয়ার পথে এক ব্যবসায়ীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ সময় আরও কয়েকজন আহত হয়েছে।নিহত ব্যবসায়ীর নাম জাহাঙ্গীর আলম। তিনি সাবেক ইউপি সদস্য আবু সৈয়দের ছেলে।এসময় জাহাঙ্গীরকে রক্ষা করতে মুসল্লিরা এগিয়ে এলে কয়েকজন হামলার মুখে পড়ে।জাহাঙ্গীরকে এভারকেয়ার হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে চিকিৎসকরা জাহাঙ্গীর মৃত বলে ঘোষণা করে।

রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম সফিকুল আলম চোধুরী বলেন,  আমরা খবর পেয়েছি নোয়াপাড়ায় দুর্বৃত্তের হামলায় এক ব্যাক্তি মারা গেছেন। কী কারণে এই হত্যাকাণ্ড সেটা বের করার চেষ্টা চলছে।
প্রসঙ্গত, নিহত জাহাঙ্গীর কোনো রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন না বলে জানিয়েছে স্থানীয়রা।

-নিজস্ব প্রতিবেদক

  • Related Posts

    আদালতের ১৪৪ ধারার আদেশের পরও নির্মাণকাজের অভিযোগ, প্রশ্নের মুখে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ

    কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের পর্যটন এলাকার গুরুত্বপূর্ণ কলাতলী মোড়ে ৩৪ শতাংশ জমি নিয়ে বিরোধের মধ্যেই ভবন নির্মাণের অভিযোগ উঠেছে আরএফ বিল্ডার্সের বিরুদ্ধে। আদালতের ১৪৪ ধারার আদেশের পরও সেখানে নির্মাণকাজ চলার অভিযোগে…

    মায়ের হাত ভাঙার কথা জানালেন জামায়াতের এমপি রাহাদ

    ভেতরের খবর নিউজ ডেস্ক: বাংলাদেশ জামায়াতে ইসলামীর বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ মনজুরুল হক রাহাদ অভিযোগ করেছেন, জামায়াতে ইসলামী করার কারণে তাঁর বাড়িঘর ভাঙচুর করা হয় এবং তাঁর মাকে মারধর…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *