“বিএনপি’র ভবিষ্যৎ কি হবে জানিনা- ফয়জুল করিম”

সংবাদ বিভাগ: শনিবার (২৫ জানুয়ারি) সন্ধ্যায় নারায়ণগঞ্জ শিল্পকলা একাডেমিতে জেলা ও নগর ইসলামী আন্দোলনের সম্মেলনে, ইসলামিক আন্দলোন বাংলাদেশর সিনিয়র নায়েবে আমির বিএনপি কে উদ্দেশ্য করে বলেছেন, ‘যদি আপনাদের বক্তব্য সুচিন্তিত না হয়, তাহলে আপনাদের ভবিষ্যৎ কী হবে জানিনা।

বাংলাদেশের মানুষ কিন্তু কোনো জালেমকে ক্ষমা করে না। বাংলাদেশের মানুষ নিমকহারামি পছন্দ করেনা। এজন্য সতর্ক হোন।
বিএনপি নেতাদের সাম্প্রতিক দেওয়া বক্তব্যের বিষয়ে তিনি আরও বলেন, ‘বর্তমানে তারা কেন বক্তব্য দিচ্ছে প্রশ্ন করতে হবে। ছাত্র-জনতার আন্দোলনের ভিত্তিতেই তো আজকে আপনারা মুক্তি পেয়েছেন। রক্ত এখনো শুকায়নি। হাসপাতাল থেকে হাজার হাজার রুগী এখনও বের হতে পারে নাই। এর মধ্যে সব অবদান ভুলে গেছেন? ‘
তিনি আরও বলেন,’সংস্কার ছাড়া নির্বাচন দিলে মানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন হবে না।
আবারও দখলদারি, চাঁদাবাজি, কালো টাকার ছড়াছড়ি হবে। মানুষ ভোট প্রয়গ করতে পারবেনা। এই নির্বাচনের জন্য আমরা আন্দোলন করি নাই।’
নারায়নগঞ্জ জেলা ইসলামী আন্দোলনের সভাপতি মওলানা মুহাম্মদ দ্বীন ইসলামের সভাপতিত্বে এ সময় আরও উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ইঞ্জিনিয়ার আশরাফুল আলম।

-নিজস্ব প্রতিবেদক

  • Related Posts

    আদালতের ১৪৪ ধারার আদেশের পরও নির্মাণকাজের অভিযোগ, প্রশ্নের মুখে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ

    কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের পর্যটন এলাকার গুরুত্বপূর্ণ কলাতলী মোড়ে ৩৪ শতাংশ জমি নিয়ে বিরোধের মধ্যেই ভবন নির্মাণের অভিযোগ উঠেছে আরএফ বিল্ডার্সের বিরুদ্ধে। আদালতের ১৪৪ ধারার আদেশের পরও সেখানে নির্মাণকাজ চলার অভিযোগে…

    মায়ের হাত ভাঙার কথা জানালেন জামায়াতের এমপি রাহাদ

    ভেতরের খবর নিউজ ডেস্ক: বাংলাদেশ জামায়াতে ইসলামীর বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ মনজুরুল হক রাহাদ অভিযোগ করেছেন, জামায়াতে ইসলামী করার কারণে তাঁর বাড়িঘর ভাঙচুর করা হয় এবং তাঁর মাকে মারধর…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *