“ক্রিয়া সাংবাদিক দেব চৌধুরীর ইসলাম ধর্ম গ্রহণ।”

সংবাদ বিভাগ: ক্রিয়া সাংবাদিক ও বিশ্লেষক দেব চৌধুরী ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। আজ শুক্রবার (৩১-জাবুয়ারি-২০২৫) রাজধানীর দারুসসালাম শাহী মসজিদে জুমার নামাজের সময় শাহাদাত পাঠ করে ইসলাম ধর্ম গ্রহণ করেন তিনি।
দেব চৌধুরীকে শাহাদাত পাঠ করান দারুসসালাম মসজিদের খতিব ও জনপ্রিয় ইসলামিক স্কলার আবদুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ।
ইসলাম গ্রহনের আগে এক সংক্ষিপ্ত বক্তব্যে তিনি বলেন, “আমি সম্পুর্ন স্বেচ্ছায় আজ ইসলাম গ্রহণ করছি। আমি আরবি পড়তে পারিনা, তবে আমার ঘরে কোরআনের বাংলা অনূদিত তিন কপি রয়েছে।”
শাহাদাত পাঠের পর মসজিদে উপস্থিত মুসাল্লিরা তাকে উষ্ণ অভ্যর্থনা জানান। তাকে অনেকে আলিঙ্গন করেন এবং অনেকে উপহার হিসেবে ফুল ও পোশাক দেন।

— নিজস্ব প্রতিবেদক

  • Related Posts

    আদালতের ১৪৪ ধারার আদেশের পরও নির্মাণকাজের অভিযোগ, প্রশ্নের মুখে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ

    কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের পর্যটন এলাকার গুরুত্বপূর্ণ কলাতলী মোড়ে ৩৪ শতাংশ জমি নিয়ে বিরোধের মধ্যেই ভবন নির্মাণের অভিযোগ উঠেছে আরএফ বিল্ডার্সের বিরুদ্ধে। আদালতের ১৪৪ ধারার আদেশের পরও সেখানে নির্মাণকাজ চলার অভিযোগে…

    মায়ের হাত ভাঙার কথা জানালেন জামায়াতের এমপি রাহাদ

    ভেতরের খবর নিউজ ডেস্ক: বাংলাদেশ জামায়াতে ইসলামীর বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ মনজুরুল হক রাহাদ অভিযোগ করেছেন, জামায়াতে ইসলামী করার কারণে তাঁর বাড়িঘর ভাঙচুর করা হয় এবং তাঁর মাকে মারধর…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *