“ধরা-ছোঁয়ার বাইরে এখনও জেল পলাতক ৭০০ আসামি; গ্রেপ্তারে চেষ্টা অব্যাহত”

সংবাদ বিভাগ:
সরকার পতনের পর দেশের বিভিন্ন কারাগার থেকে পালিয়ে যাওয়া বন্দিদের মধ্যে ৭০০ জন এখনো ধরাছোঁয়ার বাইরে আছেন বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, “এখনো ৭০০ জন বন্দি বাইরে রয়েছে। এছাড়া বাকিদের বন্দি করে কারাগারে রাখা হয়েছে।”

কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারে এক অনুষ্ঠানে আজ রোববার (২৬ জানুয়ারি) সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, “কারাবন্দিদের পালিয়ে যাওয়ার বিষয়টি তদন্ত চলছে। কোনো ঘটতি যেন না থাকে সে ব্যবস্থা নেওয়া হয়েছে।

“তুমুল গণ আন্দোলনের মুখে শেখ হাসিনার পতনের পর সারাদেশে অস্থিরতা ও সহিংসতার মধ্যে দেশের বিভিন্ন কারাগারে হামলা ও বিদ্রোহের ঘটনা ঘটে।

ওই সময় গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে ‘বিদ্রোহের সময়’ দেয়াল টপকে দুইশর বেশি বন্দি পালিয়ে যায় এবং নিরাপত্তা কর্মীদের গুলিতে ছয়জন নিহতের খবর আসে। তবে কেবল কাশিমপুর নয়, নরসিংদী, কুষ্টিয়া, বগুড়াসহ দেশের বিভিন্ন কারাগার থেকে প্রায় ২ হাজার ২০০ বন্দি পালানোর খবর আসে। যাদের মধ্যে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ছাড়াও জঙ্গিরাও ছিলেন। এ সময় স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে সাংবাদিক জানতে চান, পটপরিবর্তনের পর ছিনতাই, চুরি, রাহাজানি, খুনোখুনি বেড়ে গেছে- এ ব্যাপারে পুলিশ কী করছে? তিনি বলেন, “যে বিষয়টি বললেন, সেটি আমি অস্বীকার করবো না। ছিনতাই চাঁদাবাজি হচ্ছে, আবার যারা করছে তারা ধরাও পড়ছে।“ছাড়া পাওয়ার পর তারা আবার এগুলো করছে। এটা সত্য কথা।”এ ধরনের অপরাধ যতটুকু কমিয়ে আনা যায় সে বিষয়ে সরকার ‘চেষ্টা চালাচ্ছে’ বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা।

  • Related Posts

    জেলা পর্যায়ে চ্যাম্পিয়ন নাজিম, এবার বিভাগীয় দাবা প্রতিযোগিতায়

    ভেতরের খবর নিউজ ডেস্ক: কোটালীপাড়া উপজেলা , গোপালগঞ্জঃ দাবার বোর্ডে একের পর এক প্রতিপক্ষকে হারিয়ে সাফল্যের মুকুট পরেছে গোপালগঞ্জের কোটালীপাড়ার মেধাবী শিক্ষার্থী নাজিম মোল্লা। উপজেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হওয়ার পর এবার…

    কোটালীপাড়ায় তিন ফার্মেসিকে ১১ হাজার টাকা জরিমানা

    ভেতরের খবর নিউজ ডেস্ক: কোটালীপাড়া ,গোপালগঞ্জ সংবাদদাতা: গোপালগঞ্জের কোটালীপাড়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে তিন ফার্মেসিকে মোট ১১ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে কোটালীপাড়া ১০০ শয্যা হাসপাতালের সামনে…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *