“সারাদেশে ‘অপারেশন ডেভিল হান্ট’ শুরু।”

সংবাদ বিভাগ: গাজীপুর সহ সারা দেশে আজ থেকে ‘অপারেশন ডেভিল হান্ট’ শুরু হবে বলে জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। শুক্রবার রাতে গাজীপুর ছাত্র-জনতার উপর হামলা ওপর সন্ত্রাসী আক্রমণের ঘটনায় শনিবার (০৮-০২-২০২৫) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইনশৃঙ্খলা বাহিনীগুলোর সমন্বয়ে একটি সভা অনুষ্ঠিত হয়েছে। সভা সংশ্লিষ্ট এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে ও সন্ত্রাসীদের আইনের আওতায় আনতে যৌথ বাহিনীর সমন্বয়ে “অপারেশন ডেভিল হান্ট” পরিচালনার সিদ্ধান্ত গৃহীত হয়। এদিন থেকেই গাজীপুর এই অভিযান শুরু হবে। ‘অপারেশন ডেভিল হান্ট’ এর বিষয়ে রবিবার প্রেস ব্রিফিয়ের মাধ্যমে বিস্তারিত জানানো হবে বলে এক প্রেস রিলিজে এ তথ্য জানিয়েছে সংশ্লিষ্ট মন্ত্রণালয়।

  • Related Posts

    আদালতের ১৪৪ ধারার আদেশের পরও নির্মাণকাজের অভিযোগ, প্রশ্নের মুখে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ

    কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের পর্যটন এলাকার গুরুত্বপূর্ণ কলাতলী মোড়ে ৩৪ শতাংশ জমি নিয়ে বিরোধের মধ্যেই ভবন নির্মাণের অভিযোগ উঠেছে আরএফ বিল্ডার্সের বিরুদ্ধে। আদালতের ১৪৪ ধারার আদেশের পরও সেখানে নির্মাণকাজ চলার অভিযোগে…

    মায়ের হাত ভাঙার কথা জানালেন জামায়াতের এমপি রাহাদ

    ভেতরের খবর নিউজ ডেস্ক: বাংলাদেশ জামায়াতে ইসলামীর বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ মনজুরুল হক রাহাদ অভিযোগ করেছেন, জামায়াতে ইসলামী করার কারণে তাঁর বাড়িঘর ভাঙচুর করা হয় এবং তাঁর মাকে মারধর…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *