“জামায়াতের আমিরের সাথে পাকিস্তানের হাই কমিশনের সৌজন্য সাক্ষাৎ”

সংবাদ বিভাগ: জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানে সঙ্গে সৌজন্য সাক্ষাত করেছেন ঢাকায় নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার সৈয়দ আহমেদ মারুফ। মঙ্গলবার তিনি রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে যান। জামায়াতের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, হৃদ্যতা ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সাক্ষাত হয়েছে। বাংলাদেশ ও পাকিস্তানের স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে জামায়াত আমির এবং পাকিস্তান হাইকমিশনারে আলোচনা হয়েছে। ভ্রাতৃপ্রতিম দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক ভবিষ্যতে আরও জোরদার হবে বলে অভিমত ব্যক্ত করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন জামায়াতের নায়েবে আমির মুজিবুর রহমান, ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের, আ.ন.ম শামসুল ইসলাম, সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার প্রমুখ। ছিলেন পাকিস্তানের ডেপুটি হাইকমিশনার মুহাম্মাদ ওয়াসিফ ও রাজনৈতিক কাউন্সেলর কামরান ধাংগল।

 

  • Related Posts

    আদালতের ১৪৪ ধারার আদেশের পরও নির্মাণকাজের অভিযোগ, প্রশ্নের মুখে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ

    কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের পর্যটন এলাকার গুরুত্বপূর্ণ কলাতলী মোড়ে ৩৪ শতাংশ জমি নিয়ে বিরোধের মধ্যেই ভবন নির্মাণের অভিযোগ উঠেছে আরএফ বিল্ডার্সের বিরুদ্ধে। আদালতের ১৪৪ ধারার আদেশের পরও সেখানে নির্মাণকাজ চলার অভিযোগে…

    মায়ের হাত ভাঙার কথা জানালেন জামায়াতের এমপি রাহাদ

    ভেতরের খবর নিউজ ডেস্ক: বাংলাদেশ জামায়াতে ইসলামীর বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ মনজুরুল হক রাহাদ অভিযোগ করেছেন, জামায়াতে ইসলামী করার কারণে তাঁর বাড়িঘর ভাঙচুর করা হয় এবং তাঁর মাকে মারধর…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *