“শাহজাদপুরে সৌদিয়া হোটেলে লাগা আগুনে ৪ জনের মৃত্যু”

সংবাদ বিভাগ: (৫ মার্চ ২০২৫ ইং) ফায়ার সার্ভিস জানায়, আগুনে প্রাণ হারানো চার পুরুষের দেহই ষষ্ঠ তলায় পাওয়া যায়। এর মধ্যে একটি মরদেহ শৌচাগারে এবং তিনটি সিঁড়ির গোড়ায় পাওয়া যায়।
রাজধানীর শাহজাদপুরের সৌদিয়া হোটেলে সোমবার অগ্নিকাণ্ডে চারজনের প্রাণহানি হয়েছে।

ফায়ার সার্ভিসের মিডিয়া সেল দুপুরে এ তথ্য জানায়।
মিডিয়া সেলের পক্ষ থেকে জানানো হয়, ছয় তলা ভবনের দ্বিতীয় তলায় হোটেলটিতে দুপুর ১২টা ১৭ মিনিটে আগুন ধরে। খবর পেয়ে আগুন নেভাতে যায় বারিধারা ফায়ার স্টেশনের দুটি ইউনিট। আগুন নিয়ন্ত্রণে আসে বেলা একটা চার মিনিটে।

ফায়ার সার্ভিস আরও জানায়, আগুনে প্রাণ হারানো চার পুরুষের দেহই ষষ্ঠ তলায় পাওয়া যায়। এর মধ্যে একটি মরদেহ শৌচাগারে এবং তিনটি সিঁড়ির গোড়ায় পাওয়া যায়।

  • Related Posts

    অডিও বিতর্কে ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

    ভেতরের খবর নিউজ ডেস্ক: সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি অডিও রেকর্ডে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে মন্তব্য করার অভিযোগ ওঠার পর ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ক্যান্টনমেন্ট থানার ভারপ্রাপ্ত…

    জেলা পর্যায়ে চ্যাম্পিয়ন নাজিম, এবার বিভাগীয় দাবা প্রতিযোগিতায়

    ভেতরের খবর নিউজ ডেস্ক: কোটালীপাড়া উপজেলা , গোপালগঞ্জঃ দাবার বোর্ডে একের পর এক প্রতিপক্ষকে হারিয়ে সাফল্যের মুকুট পরেছে গোপালগঞ্জের কোটালীপাড়ার মেধাবী শিক্ষার্থী নাজিম মোল্লা। উপজেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হওয়ার পর এবার…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *