রাবি ভর্তিপরীক্ষা: বি’ ইউনিটে উপস্থিতির হার ৮২.৮২শতাংশ

সংবাদ বিভাগ: রাজশাহী: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) ও স্নাতক শ্রেণিতে প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা শুরু হয়েছে।

শনিবার (১২ এপ্রিল) ‘বি’ ইউনিট (বাণিজ্য) পরীক্ষার মধ্য দিয়ে এই ভর্তি পরীক্ষা শুরু হলো। সকাল ১১টায় পরীক্ষা শুরু হয়। চলে দুপুর ১২টা পর্যন্ত। এবার রাজশাহী বিশ্ববিদ্যালয়সহ দেশের মোট পাচঁটি আঞ্চলিক কেন্দ্রে এই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।

প্রথমবারের মতো এবার রাজশাহী ছাড়াও ঢাকা, চট্টগ্রাম, খুলনা ও রংপুরসহ পাঁচটি আঞ্চলিক কেন্দ্রে রাবির ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। আজ প্রথম দিন ‘বি’ ইউনিটে মোট পরীক্ষার্থী ছিল ৪২ হাজার ৪৪৩ জন। এর মধ্যে পরীক্ষায় উপস্থিত ছিলেন ৩৫ হাজার ১৪৫ জন। উপস্থিতির হার ৮২ দশমিক ৮২ শতাংশ।

আজ সকাল থেকেই রাবি পরীক্ষা কেন্দ্রে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের পাশাপাশি বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকেও ছিল বিভিন্ন সহযোগিতামূলক আয়োজন৷ সার্বক্ষণিক তদারকির জন্য বিশ্ববিদ্যালয় প্রক্টরিয়াল বডি ও খাবারের মান ও দাম পর্যবেক্ষণের জন্য কনজিউমার ইয়ুথ বাংলাদেশ, রাবি শাখার শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। পাশাপাশি স্থানীয় বিভিন্ন স্বেচ্ছাসেবী ও রাজনৈতিক সংগঠনের উদ্যোগে প্রাথমিক চিকিৎসা ও শিক্ষার্থীদের পরীক্ষাকেন্দ্রে পৌঁছে দেওয়ার জন্য মোটরসাইকেল সেবা চালু করা হয়েছিল। প্রশাসনের পক্ষ থেকে পরীক্ষার্থীদের অভিভাবকদের বসার জন্য পর্যাপ্ত জায়গা এবং নিরাপত্তার ব্যবস্থা ছিল৷

পরীক্ষা চলাকালে উপাচার্য প্রফেসর সালেহ্ হাসান নকীব কয়েকটি কেন্দ্র পরিদর্শন করেন। পরিদর্শন শেষে রবীন্দ্রনাথ ঠাকুর একাডেমিক ভবনের সামনে উপস্থিত গণমাধ্যমকর্মীদের পরীক্ষা সম্পর্কে অবহিত করেন।

এ সময় উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর মোহাম্মদ মাঈন উদ্দীন, উপ-উপাচার্য (শিক্ষা) প্রফেসর মোহাম্মদ ফরিদ উদ্দীন খান, কোষাধ্যক্ষ প্রফেসর মতিয়ার রহমান, ‘বি’ ইউনিটের সমন্বয়কারী ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউটের পরিচালক প্রফেসর শরিফুল ইসলাম, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার প্রফেসর ইফতিখারুল আলম মাসউদ, ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর হাসনাত কবীর, প্রক্টর প্রফেসর মাহবুবর রহমান, ছাত্র-উপদেষ্টা ড. আমিরুল ইসলাম, জনসংযোগ দপ্তরের প্রশাসক প্রফেসর আখতার হোসেন মজুমদারসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

পরে রাবি উপাচার্য অভিভাবকদের বসার একটি টেন্ট পরিদর্শনে যান এবং কয়েকজন অভিভাবকের সঙ্গে কথা বলেন।

এদিকে আজ থেকে শুরু হলো রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) ও স্নাতক শ্রেণির ভর্তি-পরীক্ষা। এরপর আগামী ১৯ ও ২৬ এপ্রিল যথাক্রমে ‘এ’ এবং ‘সি’ ইউনিটের ভর্তি-পরীক্ষা অনুষ্ঠিত হবে। এবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তির জন্য ‘এ’, ‘বি’, ‘সি’ এই তিনটি ইউনিটে পরীক্ষা অনুষ্ঠিত হবে।

‘এ’ ইউনিটে কলা, আইন, সামাজিক বিজ্ঞান ও চারুকলা অনুষদভুক্ত ২৭টি বিভাগসহ শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট অন্তর্ভুক্ত আছে। ‘বি’ ইউনিটে বিজনেস স্টাডিজ অনুষদভুক্ত ছয়টি বিভাগ ও ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউট এবং ‘সি’ ইউনিটে বিজ্ঞান, কৃষি, প্রকৌশল, জীববিজ্ঞান ও ভূ-বিজ্ঞান অনুষদভুক্ত ২৬টি বিভাগ অন্তর্ভুক্ত আছে। ‘এ’, ‘বি’ ও ‘সি’ এই তিন ইউনিটের মোট চার হাজার তিনশ ২৩টি আসনের বিপরীতে এবার দুই লাখ ৩৭ হাজার চারশ ১৫ জন শিক্ষার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

উজ্জল হোসেন।
ব্যুরো প্রধান,রাজশাহী।

  • Related Posts

    অডিও বিতর্কে ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

    ভেতরের খবর নিউজ ডেস্ক: সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি অডিও রেকর্ডে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে মন্তব্য করার অভিযোগ ওঠার পর ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ক্যান্টনমেন্ট থানার ভারপ্রাপ্ত…

    জেলা পর্যায়ে চ্যাম্পিয়ন নাজিম, এবার বিভাগীয় দাবা প্রতিযোগিতায়

    ভেতরের খবর নিউজ ডেস্ক: কোটালীপাড়া উপজেলা , গোপালগঞ্জঃ দাবার বোর্ডে একের পর এক প্রতিপক্ষকে হারিয়ে সাফল্যের মুকুট পরেছে গোপালগঞ্জের কোটালীপাড়ার মেধাবী শিক্ষার্থী নাজিম মোল্লা। উপজেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হওয়ার পর এবার…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *