নির্বাচন কর্মকর্তাকেও রাখবে সরকার, জেলা পর্যায়ে আইন-শৃঙ্খলা কোর কমিটিতে।

সংবাদ বিভাগ :রাজশাহী: বিভাগ ও জেলা পর্যায়ে আইনশৃঙ্খলা কোর কমিটিতে নির্বাচন কর্মকর্তাকেও রাখার জন্য সিদ্ধান্ত নিয়েছে সরকার। এক্ষেত্রে তাদের নির্বাচনকালীন সময়ের জন্য অন্তর্ভুক্ত করা হবে।

মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব মো. মামুন এ সংক্রান্ত নির্দেশনা ইতোমধ্যে সকল বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসককে পাঠিয়েছেন। যার অনুলিপি নির্বাচন কমিশনকেও দেওয়া হয়েছে। এর আগে নির্বাচন কমিশন থেকেই সরকারকে মাঠ পর্যায়ের ওই কমিটিতে সংশ্লিষ্ট নির্বাচন কর্মকর্তাদের রাখার জন্য অনুরোধ করা হয়।

বিভাগীয় কমিশন ও জেলা প্রশাসকদের পাঠানো নির্দেশনায় মন্ত্রিপরিষদ বিভাগ বলেছে, জেলার আইন-শৃঙ্খলা রক্ষা এবং এ সংক্রান্ত কার্যক্রম সমন্বয়ের জন্য বিভাগীয় পর্যায়ে বিভাগীয় কমিশনারকে সভাপতি এবং জেলা পর্যায়ে জেলা প্রশাসককে সভাপতি করে কোর কমিটি গঠন করা হয়েছে। নির্বাচনকালীন আইনশৃঙ্খলা সংক্রান্ত কার্যক্রমের সুষ্ঠু সমন্বয়ের স্বার্থে বিভাগ ও জেলা পর্যায়ে গঠিত আইনশৃঙ্খলা কোর কমিটিতে নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদের অন্তর্ভুক্তকরণে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বাংলাদেশ নির্বাচন কমিশন কর্তৃক মন্ত্রিপরিষদ বিভাগকে অনুরোধ জানানো হয়েছে।

এই অবস্থায় নির্বাচনকালীন বিভাগ ও জেলা পর্যায়ে গঠিত আইনশৃঙ্খলা রক্ষায় এবং এ সংক্রান্ত কোর কমিটির সভায় নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাকে অন্তর্ভুক্তকরণের জন্য নির্দেশ দেওয়া হলো।

উজ্জল হোসেন।
ব্যুরো প্রধান,রাজশাহী ।

  • Related Posts

    অডিও বিতর্কে ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

    ভেতরের খবর নিউজ ডেস্ক: সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি অডিও রেকর্ডে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে মন্তব্য করার অভিযোগ ওঠার পর ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ক্যান্টনমেন্ট থানার ভারপ্রাপ্ত…

    জেলা পর্যায়ে চ্যাম্পিয়ন নাজিম, এবার বিভাগীয় দাবা প্রতিযোগিতায়

    ভেতরের খবর নিউজ ডেস্ক: কোটালীপাড়া উপজেলা , গোপালগঞ্জঃ দাবার বোর্ডে একের পর এক প্রতিপক্ষকে হারিয়ে সাফল্যের মুকুট পরেছে গোপালগঞ্জের কোটালীপাড়ার মেধাবী শিক্ষার্থী নাজিম মোল্লা। উপজেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হওয়ার পর এবার…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *