“সারা দেশে বিশেষ অভিযানে গ্রেপ্তার ১৬৩১ জন”

সংবাদ বিভাগ: সারা দেশে পুলিশের বিশেষ অভিযানে মামলা ও ওয়ারেন্টভুক্ত ১০১৩ আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া অন্যান্য ঘটনায় গ্রেপ্তার হয়েছেন ৬১৮ জন।

সোমবার (২১ এপ্রিল) সন্ধ্যায় এ তথ্য জানান পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) ইনামুল হক সাগর।

তিনি বলেন, সারা দেশে পুলিশের বিশেষ অভিযানে মামলা ও ওয়ারেন্টভুক্ত ১০১৩ আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যান্য ঘটনায় গ্রেপ্তার ৬১৮ জন। মোট গ্রেপ্তার হয়েছে ১৬৩১ জন। গত ২৪ ঘণ্টায় তাদের গ্রেপ্তার করা হয়েছে।

আভিযানিক কার্যক্রমে এ সময় সিলভার রংয়ের বিদেশি পিস্তল ১টি, দেশীয় একনলা বন্দুক ২টি, দেশীয় এলজি ১টি, দেশীয় পাইপগান ৪টি, চায়না রাইফেলের কার্তুজ ৬টি, ওয়ান শুটারগান ২টি, নাইন এমএম-এর কার্তুজ ১টি, শটগানের সিসার কার্তুজ ৭টি, চাপাতি ১টি, চাকু ৩টি, রামদা ৪টি, চাইনিজ কুড়াল ২টি, কিরিচ ৫টি, ছোরা ২টি, চাইনিজ কুড়াল ৫টি, ড্যাগার ১টি, লুণ্ঠিত এসএমজি ম্যাগজিন ১টি ও গুলি ৫ রাউন্ড উদ্ধার করা হয়েছে।

বিশেষ অভিযান চলমান থাকবে বলে জানিয়েছেন পুলিশ সদর দপ্তরের এ কর্মকর্তা।

  • Related Posts

    পুকুরপাড়ে গাছের ডালে লুঙ্গির ফাঁস, ছিঁড়ে পুকুরে পড়ল মাদকাসক্ত যুবকের নিথর দেহ

    ভেতরের খবর নিউজ ডেস্ক: কোটালীপাড়া উপজেলা ,গোপালগঞ্জ প্রতিনিধি: পুকুরপাড়ের গাছের ডালে পরনের লুঙ্গি পেঁচিয়ে গলায় ফাঁস দিয়েছিলেন মিরাজুল খলিফা মিরু (২৪)। সকালে স্থানীয়রা তাঁকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। লোকজন এগিয়ে…

    কোটালীপাড়ায় পদ্মবিলে ঘুরতে গিয়ে মাঝিদের হামলায় পর্যটক আহত

    ভেতরের খবর নিউজ ডেস্ক: কোটালীপাড়া উপজেলা ,গোপালগঞ্জ প্রতিনিধি: প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে গোপালগঞ্জের কোটালীপাড়ার মুশুরিয়া পদ্মবিলে মাঝিদের হামলায় সুব্রত বিশ্বাস (২৫) নামে এক পর্যটক আহত হয়েছেন। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) রাত…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *