“সেনাপ্রধানের সঙ্গে আমিরাতের রাষ্ট্রদূতের সাক্ষাৎ”

সংবাদ বিভাগ: বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার উজ জামানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকাস্থ সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত আবদুল্লা আলী আবদুল্লা খাসেইফ আলমৌদির নেতৃত্বাধীন একটি প্রতিনিধি দল।

সেনাসদরে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। বাংলাদেশ সেনাবাহিনীর ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক তথ্যে বিষয়টি জানানো হয়েছে।

সাক্ষাৎকালে উভয় পক্ষ পারস্পরিক কুশল বিনিময়ের পাশাপাশি বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতের সশস্ত্র বাহিনীর মধ্যে বিদ্যমান সম্পর্ক আরও সুদৃঢ় করার ওপর গুরুত্বারোপ করেন। একইসঙ্গে দুই দেশের সেনাবাহিনীর মধ্যে প্রযুক্তিগত ও সামরিক সহযোগিতা বৃদ্ধির বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

রাষ্ট্রদূত আলমৌদি সাক্ষাৎকালে ‘ইন এইড টু সিভিল পাওয়ার’ কার্যক্রমে নিযুক্ত বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যদের পেশাদারিত্বের ভূয়সী প্রশংসা করেন।

  • Related Posts

    পুকুরপাড়ে গাছের ডালে লুঙ্গির ফাঁস, ছিঁড়ে পুকুরে পড়ল মাদকাসক্ত যুবকের নিথর দেহ

    ভেতরের খবর নিউজ ডেস্ক: কোটালীপাড়া উপজেলা ,গোপালগঞ্জ প্রতিনিধি: পুকুরপাড়ের গাছের ডালে পরনের লুঙ্গি পেঁচিয়ে গলায় ফাঁস দিয়েছিলেন মিরাজুল খলিফা মিরু (২৪)। সকালে স্থানীয়রা তাঁকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। লোকজন এগিয়ে…

    কোটালীপাড়ায় পদ্মবিলে ঘুরতে গিয়ে মাঝিদের হামলায় পর্যটক আহত

    ভেতরের খবর নিউজ ডেস্ক: কোটালীপাড়া উপজেলা ,গোপালগঞ্জ প্রতিনিধি: প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে গোপালগঞ্জের কোটালীপাড়ার মুশুরিয়া পদ্মবিলে মাঝিদের হামলায় সুব্রত বিশ্বাস (২৫) নামে এক পর্যটক আহত হয়েছেন। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) রাত…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *