সেনাবাহিনীর অভিযান দেশীয় মদ উদ্ধার: গ্রেপ্তার ৫

ভেতরের খবর নিউজ ডেস্ক: (রাজশাহী):
নিম্নমানের দেশীয় মদ পানের এবং বিভিন্ন নেশা জাতীয় দ্রব্য সেবনের কারনে মানুষের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়,তামাক বাংলাদেশে প্রতিবছর ১ লক্ষ ৬১ হাজার মানুষের প্রাণ কেড়ে নেয়। বিপুল মৃত্যু এবং ব্যধির উৎসমূল হওয়া সত্ত্বেও নানা ধরনের পুটকৌশল অবলম্বন করে তামাক ব্যবসা চালিয়ে যাচ্ছে কোম্পানিগুলো ।

শুধু প্রাণহানি নয়, এসব বিষাক্ত মাদকদ্রব্য সেবনের কারণে, বাংলাদেশে মোট মৃত্যুর ৭১ শতাংশের জন্য দায়ী হৃদরোগ, স্টোক, ক্যান্সার, কিডনি রোগ, শ্বাসযন্ত্রের রোগ ও ডায়াবেটিসসহ অসংক্রামগক রোগ, যার অন্যতম কারণ উচ্চ রক্তচাপ। মাদক সেবনের কারণে পরিবার, সমাজ, এবং জাতি গঠনে ব্যাপক বাঁধাগোস্থ হচ্ছে, যুবসমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে বলে অভিযোগ এলাকাবাসীর ।

এই প্রেক্ষাপটে নাটোরের বড়াইগ্রাম উপজেলার রাজাপুর ইউনিয়নের গোপালপুর ভুইয়াপাড়ায় সেনাবাহিনীর একটি বিশেষ টহল অভিযান চালায়, গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযানে প্রায় ৭০ লিটার চোলার মদ উদ্ধার করা হয়। চারটি বাড়ির আঙিনা ও পেছনের অংশে মাটির নিচে লুকানো অবস্থায় পাওয়া যায় আনুমানিক ২৫০-৩০০ লিটার মদ তৈরির সরঞ্জামাদি।

সেনাবাহিনীর অভিযানে দেশীয় চোলায় মদ উৎপাদন ও সংরক্ষণের দায়ে ৫ জনকে আটক করা হয়। আটককৃতরা হলেন—
মোঃ তাহের প্রাং (৬৯), পিতা- মৃত খোরশেদ প্রাং মোছাঃ ববিতা মালো (৪০), স্বামী- মোঃ আবু তাহের পিসিলা মালো নাজমা (৪৩), পিতা- মাইকেল মালো মাসুম সরকার (৪০), পিতা- মৃত মারকজ সরকার দিপালি রোজারিও (৫৭), পিতা- মৃত পিটার রোজারিও
(সকলেই গোপালপুর ভুইয়াপাড়া, থানা- বড়াইগ্রাম, জেলা- নাটোর এর বাসিন্দা)

সেনাবাহিনীর এ ধরনের অভিযানকে স্বাগত জানিয়েছেন স্থানীয়রা। তারা বলেন, “এই এলাকায় দীর্ঘদিন ধরেই মদ তৈরির গোপন কার্যক্রম চলছিল। সেনাবাহিনীর হস্তক্ষেপে তা বন্ধ হলে সমাজে ইতিবাচক পরিবর্তন আসবে।”

এ বিষয়ে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকেও মাদকবিরোধী কার্যক্রম আরও জোরদার করার আশ্বাস দেওয়া হয়েছে

উজ্জল হোসেন।
ব্যুরো প্রধান,রাজশাহী।

  • Related Posts

    সংবাদটি নিরপেক্ষ ও সংবাদপত্রের ভাষায় মাঝারি আকারে সাজিয়ে দিলাম

    ভেতরের খবর নিউজ ডেস্ক:  ছোটপর্দার অভিনেতা সাইদুর রহমান পাভেলকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ৪৫ সেকেন্ডের ভিডিও নিয়ে আলোচনা ও সমালোচনা চলছে। কাজল আরেফিন অমির জনপ্রিয় ধারাবাহিক ‘ব্যাচেলর পয়েন্ট’-এ…

    নেপালের বন্যায় সহায়তায় বাংলাদেশের প্রতি কৃতজ্ঞতা বালেন্দ্র শাহর

    ভেতরের খবর নিউজ ডেস্ক: নেপালে সাম্প্রতিক বিধ্বংসী বন্যায় সহমর্মিতা প্রকাশ, ক্ষতিগ্রস্তদের জন্য ১০ লাখ মার্কিন ডলার অর্থ সহায়তা এবং বাংলাদেশের জাতীয় সংসদে শোক প্রস্তাব গ্রহণ করায় প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *