“দেশি ফলের পুষ্টিগুণ অনেক বেশি :লায়লা জান্নাতুল ফেরদৌস”

ভেতরের খবর নিউজ ডেস্ক: (রাজশাহী):
বৃহস্পতিবার (১৯ জুন) নাটোর-বড়াইগ্রাম উপজেলা পরিষদ চত্বরে তিনদিন ব্যাপী জাতীয় ফল মেলা-২০২৫
আয়োজন করা হয় ।

আয়োজিত ফল মেলার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বড়াইগ্রাম উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) লায়লা জান্নাতুল ফেরদৌস বলেন,আমদানি করা ফলের চাইতে দেশীয় ফলের পুষ্টি গুণ অনেক বেশি। বর্তমান প্রজন্মের নাগরিক বিশেষ করে শহুরে বাসিন্দারা দেশের অনেক ফলের সাথে অপরিচিত। নতুন প্রজন্মকে পুষ্টিগুণ সমৃদ্ধ দেশি ফলের সাথে  পরিচিত করা এবং খাওয়ার ব্যপারে উদ্বুদ্ধ করতে হবে। একইসঙ্গে সকলকে সাধ্যমতো ফলের গাছ লাগাতে হবে। এতে করে একদিকে যেমন দেশের ফলের চাহিদা পূরণ হবে, অন্যদিকে পরিবেশের ভারসাম্যও বজায় থাকবে।

মেলার উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা শারমিন সুলতানা বলেন,আমাদের
সন্তানদেরকে আবহমান বাংলার মৌসুমি ফলের পরিচয় করিয়ে দিতে ও ফল খাওয়ার বিষয়ে সচেতনতা বাড়াতে এই ফল মেলার আয়োজন করা হয়।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত কৃষি কর্মকর্তা মাসুদুল হক, হুসনিয়ারা খাতুন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা রেজাউল ইসলাম, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মো. ডালিম কাজী, পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. মিজানুর রহমান এবং উপজেলা নির্বাচন অফিসার হাসিব বিন শাহাব।
মেলা চলবে আগামী ২১ জুন, শনিবার পর্যন্ত।মেলার শেষ দিন অংশগ্রহণকারী স্টলগুলোর মধ্যে সেরা স্টল নির্বাচন করে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হবে।

উজ্জল হোসেন।
ব্যুরো প্রধান,রাজশাহী।

 

  • Related Posts

    সংবাদটি নিরপেক্ষ ও সংবাদপত্রের ভাষায় মাঝারি আকারে সাজিয়ে দিলাম

    ভেতরের খবর নিউজ ডেস্ক:  ছোটপর্দার অভিনেতা সাইদুর রহমান পাভেলকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ৪৫ সেকেন্ডের ভিডিও নিয়ে আলোচনা ও সমালোচনা চলছে। কাজল আরেফিন অমির জনপ্রিয় ধারাবাহিক ‘ব্যাচেলর পয়েন্ট’-এ…

    নেপালের বন্যায় সহায়তায় বাংলাদেশের প্রতি কৃতজ্ঞতা বালেন্দ্র শাহর

    ভেতরের খবর নিউজ ডেস্ক: নেপালে সাম্প্রতিক বিধ্বংসী বন্যায় সহমর্মিতা প্রকাশ, ক্ষতিগ্রস্তদের জন্য ১০ লাখ মার্কিন ডলার অর্থ সহায়তা এবং বাংলাদেশের জাতীয় সংসদে শোক প্রস্তাব গ্রহণ করায় প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *