“আইওসির প্রতিষ্ঠাবার্ষিকীতে র‍্যালির উদ্বোধন করলেনঃ সেনাপ্রধান”

ভেতরের খবর নিউজ ডেস্ক: (রাজশাহী):
আন্তর্জাতিক অলিম্পিক কমিটির (আইওসি) প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে একটি বর্ণাঢ্য র‍্যালির উদ্বোধন করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।

মঙ্গলবার (২৪ জুন) সকালে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) উদ্যোগে এবং বাংলাদেশ সেনাবাহিনীর সার্বিক সহায়তায় একটি বর্ণাঢ্য র‍্যালির আয়োজন করা হয়।

এ র‍্যালির উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি ও বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।

‘Let’s Move’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত এ র‍্যালির মূল উদ্দেশ্য ছিল ক্রীড়াবিদ ও সর্বস্তরের জনগণকে শরীরচর্চা ও ক্রীড়া কার্যক্রমে উদ্বুদ্ধ করা এবং একইসঙ্গে অন্যদেরও ক্রীড়াচর্চায় অনুপ্রাণিত করা। দেশের ৭টি বিভাগীয় শহরে বিভাগীয় ক্রীড়া সংস্থাসমূহের সহায়তায় একযোগে এ র‍্যালি আয়োজন করা হয়।

ঢাকায় আয়োজিত কেন্দ্রীয় র‍্যালিটি সকাল সাড়ে ৬টায় বাংলাদেশ শিশু একাডেমি থেকে শুরু হয়ে শিক্ষা ভবন-বাংলাদেশ সচিবালয়-জিরো পয়েন্ট-জিপিও অতিক্রম করে জাতীয় স্টেডিয়ামের ১ নম্বর গেটে গিয়ে সমাপ্ত হয়।

র‍্যালিতে জাতীয় পর্যায়ের ক্রীড়াবিদ, প্রশিক্ষক, সংগঠক, যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং জাতীয় ক্রীড়া পরিষদের কর্মকর্তাবৃন্দ, সামরিক ও বেসামরিক বিভিন্ন সংস্থা এবং সাধারণ ক্রীড়াপ্রেমীসহ দুই হাজারের অধিক ক্রীড়াপ্রেমীরা অংশগ্রহণ করেন।

র‍্যালি শেষে জাতীয় স্টেডিয়ামে বাংলাদেশ সেনাবাহিনী অর্কেস্ট্রা দল একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে।

সেনাবাহিনী প্রধান অনুষ্ঠানস্থলে উপস্থিত অলিম্পিয়ানদের মাঝে বিশেষ সম্মাননা ও সার্টিফিকেট তাদের হাতে তুলে দেন।

অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা এ আয়োজনকে প্রাণবন্ত ও উৎসবমুখর হিসেবে অভিহিত করেন এবং বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন ও বাংলাদেশ সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

প্রসঙ্গত: আন্তর্জাতিক অলিম্পিক কমিটি (আইওসি) একটি আন্তর্জাতিক সংস্থা যা খেলাধুলাকে কেন্দ্র করে গঠিত। ২৩ জুন, আন্তর্জাতিক অলিম্পিক কমিটির (আইওসি) প্রতিষ্ঠাবার্ষিকী। ১৮৯৪ সালের এ দিনে প্যারিসে পিয়েরে দে কুবেরত্যাঁ আন্তর্জাতিক অলিম্পিক কমিটি প্রতিষ্ঠা করেন। প্রতিবছর এ দিনটি বিশ্বব্যাপী অলিম্পিক ডে হিসেবে পালিত হয়।

  • Related Posts

    সংবাদটি নিরপেক্ষ ও সংবাদপত্রের ভাষায় মাঝারি আকারে সাজিয়ে দিলাম

    ভেতরের খবর নিউজ ডেস্ক:  ছোটপর্দার অভিনেতা সাইদুর রহমান পাভেলকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ৪৫ সেকেন্ডের ভিডিও নিয়ে আলোচনা ও সমালোচনা চলছে। কাজল আরেফিন অমির জনপ্রিয় ধারাবাহিক ‘ব্যাচেলর পয়েন্ট’-এ…

    নেপালের বন্যায় সহায়তায় বাংলাদেশের প্রতি কৃতজ্ঞতা বালেন্দ্র শাহর

    ভেতরের খবর নিউজ ডেস্ক: নেপালে সাম্প্রতিক বিধ্বংসী বন্যায় সহমর্মিতা প্রকাশ, ক্ষতিগ্রস্তদের জন্য ১০ লাখ মার্কিন ডলার অর্থ সহায়তা এবং বাংলাদেশের জাতীয় সংসদে শোক প্রস্তাব গ্রহণ করায় প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *