ভেতরের খবর নিউজ ডেস্ক: আজ পহেলা জুলাইতে কেন্দ্রীয় শহীদ মিনারে জুলাই অভ্যুত্থানে শহীদদের শ্রদ্ধা জানাতে ছাত্রদলের ছেলেমেয়েরা মোমবাতি হাতে জাতীয় সঙ্গীত গাওয়ার পাশাপাশি কর্মসূচি পালন করেন। আজ বিকেলেই বিএনপির জুলাই অভ্যুত্থানের অংশীদারদের নিয়ে আয়োজন।
এতে ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছিরসহ ঢাকার বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত থেকে জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের শহীদদের প্রতি শ্রদ্ধা জানান।
সারা মাস আয়োজন থাকছে বিএনপির। জুলাই অভ্যুত্থানের প্রশ্নে সবাই এক।