“হাওর সুরক্ষায় মাস্টারপ্ল্যান প্রণয়ন করছে সরকার: রিজওয়ানা হাসান”

ভেতরের খবর নিউজ ডেস্ক: (রাজশাহী):হাওর সুরক্ষায় একটি পূর্ণাঙ্গ মাস্টারপ্ল্যান প্রণয়ন করছে সরকার বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। মঙ্গলবার (৮ জুলাই) ঢাকায় নেত্রকোনা সাংবাদিক ফোরামের সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি জানান, প্রাথমিকভাবে পাঁচটি হাওরে চারটি প্রধান পরিকল্পনা বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে—বাঁধ নির্মাণ, বৃক্ষরোপণ, পর্যটন সুরক্ষা ও নীতিমালা প্রণয়ন। হাওরের ভৌগোলিক সীমানা নির্ধারণ, কৃষি জমি থেকে মাটি উত্তোলন বন্ধ এবং দরিদ্র জনগোষ্ঠীর অংশগ্রহণ নিশ্চিত করার দিকেও জোর দেওয়া হচ্ছে।

বাঁধ নির্মাণে সময়মতো কাজ শুরুর বিষয়ে তিনি বলেন, ১৫ অক্টোবরের আগে পানি না নামলে বাস্তবায়ন সম্ভব হয় না। কাজের গুণগতমান ও সময়মতো সম্পন্ন নিয়ে স্থানীয়দের অংশগ্রহণ জরুরি বলে মত দেন তিনি।

বৃক্ষরোপণ বিষয়ে তিনি বলেন, শুধু গাছ লাগালেই হবে না, কার্যকর মনিটরিং ব্যবস্থাও প্রয়োজন।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন জাতিসংঘের সাবেক কর্মকর্তা মোশতাক আহমেদ, যুগ্মসচিব মাহবুব হাসান শাহীন, হাওর উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক হাবিবুর রহমান।
বিএনপির গবেষণাবিষয়ক সম্পাদক কৃষিবিদ শামীমুর রহমান শামীমসহ অনেকে।

উজ্জল হোসেন।
ব্যুরো প্রধান,রাজশাহী।

 

  • Related Posts

    আদালতের ১৪৪ ধারার আদেশের পরও নির্মাণকাজের অভিযোগ, প্রশ্নের মুখে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ

    কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের পর্যটন এলাকার গুরুত্বপূর্ণ কলাতলী মোড়ে ৩৪ শতাংশ জমি নিয়ে বিরোধের মধ্যেই ভবন নির্মাণের অভিযোগ উঠেছে আরএফ বিল্ডার্সের বিরুদ্ধে। আদালতের ১৪৪ ধারার আদেশের পরও সেখানে নির্মাণকাজ চলার অভিযোগে…

    মায়ের হাত ভাঙার কথা জানালেন জামায়াতের এমপি রাহাদ

    ভেতরের খবর নিউজ ডেস্ক: বাংলাদেশ জামায়াতে ইসলামীর বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ মনজুরুল হক রাহাদ অভিযোগ করেছেন, জামায়াতে ইসলামী করার কারণে তাঁর বাড়িঘর ভাঙচুর করা হয় এবং তাঁর মাকে মারধর…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *