“রাজশাহী শিক্ষাবোর্ডের ৬ বছরের মধ্যে সর্বনিম্ন পাশের হার, তবুও দেশ সেরা”

ভেতরের খবর নিউজ ডেস্ক: (রাজশাহী):রাজশাহী শিক্ষাবোর্ডে এসএসসির ফলাফল প্রকাশ হয়েছে। এ বছর এ পরীক্ষায় পাশের হার এক ধাক্কায় গত ৬ বছরের মধ্যে এ প্রথম ৮০ ভাগের নিচে নেমে এসেছে। এবার পাশের হার ৭৭ দশমিক ৬৩ ভাগ। তবুও সারা দেশের ৯টি শিক্ষা বোর্ডের মধ্যে পাশের হারের দিক থেকে প্রথম হয়েছে। এ বছর জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যাও কমেছে। সে ক্ষেত্রে এবার জিপিএ ৫ পেয়েছে ২২ হাজার ৩২৭ জন। এর আগের বছর জিপিএ ৫ ছিল ২৮ হাজার ৭৪ জন।
রাজশাহী শিক্ষা বোর্ড সূত্র মতে, এ বছর এসএসসি পরীক্ষায় মোট শিক্ষার্থী ছিল এক লাখ ৮২হাজার ৭৯২ জন। তাদের মধ্যে উপস্থিত ছিল এক লাখ ৮০ হাজার ৩১০ জন। এর মধ্যে এ বছর পাশ করেছে এক লাখ ৩৯ হাজার ৯৩০ জন। সেই হিসেবে গড় পাশের হার গিয়ে দাঁড়িয়েছে ৭৭ দমশিক ৬৩ ভাগ। সেখান থেকে জিপিএ-৫ পেয়েছে ২২ হাজার ৩২৭ জন।
এর আগে গত বছর রাজশাহীতে এসএসসিতে পাশের হার ছিল ৮৯ দশিমক ২৬, আগের বছর ২০২৩ সালে ছিল ৮৭ দশমিক ৮৯, আগের বছর ২০২২ সালে ছিল ৮৫ দশমিক ৮৮, তার আগের বছর ২০২১ সালে ছিল ৯৪ দশমিক ৭১, তার আগের বছর ২০২০ সালে ছিল ৯০ দশমিক ৩৭ এবং তার আগের বছর ২০১৯ সালে পাশের হার ছিল ৯১ দশমিক ৬৪ ভাগ। সেই হিসেবে গত ৬ বছরের মধ্যে এবার সর্বনিম্ন পাশের হার রাজশাহীতে।
রাজশাহী বোর্ডে কমেছে পাসের হার ও জিপিএ-৫
রাজশাহী শিক্ষা বোর্ডে এসএসসিতে এবার কমেছে পাসের হার ও জিপিএ-৫। এবার ৭৭ দশমিক ৬৩ শতাংশ শিক্ষার্থী পাস করেছে। যা গত বছর ছিল ৮৯ দশমিক ২৬ শতাংশ। এ বোর্ডে এবার জিপিএ-৫ পেয়েছে ২২ হাজার ৩২৭ জন। যা গত বছর ছিল ২৮ হাজার ৭৪ জন।
বৃহস্পতিবার দুপুর ২টায় রাজশাহী শিক্ষা বোর্ডে সংবাদ সম্মেলন করে ফলাফল ঘোষণা করেন চেয়ারম্যান আ.ন.ম মোফাখখারুল ইসলাম। তিনি জানান, বরাবরের মতো এবারও পাস ও জিপিএ-৫ প্রাপ্তোর দিক থেকে ছেলেদের চেয়ে এগিয়ে মেয়েরা। এবার মেয়েদের পাসের হার ৮২ দশমিক ০১ শতাংশ। আর ছেলেরা পাস করেছে ৭৩ দশমিক ৬৪ শতাংশ। এছাড়াও জিপিএ-৫ পেয়েছে ১১ হাজার ৯৬২ ছাত্রী। আর জিপিএ-৫ পেয়েছে ১০ হাজার ৩৬৫ জন ছাত্র।
তিনি জানান, এবার শূন্য ফলাফল প্রাপ্ত স্কুল নেই। সব শতভাগ পাসের স্কুল কমেছে। ২ হাজার ৬৯০ স্কুলের মধ্যে শতভাগ পাস করেছে ৯৯ স্কুল থেকে। যা গত বছর ছিল ২৬৬টি স্কুল। শিক্ষা বোর্ড চেয়ারম্যান জানান, রাজশাহী শিক্ষা বোর্ডে এবার পরীক্ষার্থী ছিল এক লাখ ৮২ হাজার ৭৯২ জন শিক্ষার্থী।

উজ্জল হোসেন।
ব্যুরো প্রধান,রাজশাহী।

  • Related Posts

    সংবাদটি নিরপেক্ষ ও সংবাদপত্রের ভাষায় মাঝারি আকারে সাজিয়ে দিলাম

    ভেতরের খবর নিউজ ডেস্ক:  ছোটপর্দার অভিনেতা সাইদুর রহমান পাভেলকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ৪৫ সেকেন্ডের ভিডিও নিয়ে আলোচনা ও সমালোচনা চলছে। কাজল আরেফিন অমির জনপ্রিয় ধারাবাহিক ‘ব্যাচেলর পয়েন্ট’-এ…

    নেপালের বন্যায় সহায়তায় বাংলাদেশের প্রতি কৃতজ্ঞতা বালেন্দ্র শাহর

    ভেতরের খবর নিউজ ডেস্ক: নেপালে সাম্প্রতিক বিধ্বংসী বন্যায় সহমর্মিতা প্রকাশ, ক্ষতিগ্রস্তদের জন্য ১০ লাখ মার্কিন ডলার অর্থ সহায়তা এবং বাংলাদেশের জাতীয় সংসদে শোক প্রস্তাব গ্রহণ করায় প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *