“১-১১ এর পদধ্বনি শোনা যাচ্ছে :মাহফুজ আলম”

ভেতরের খবর নিউজ ডেস্ক: নতুন করে উত্তাপ ছড়াচ্ছে সামাজিক যোগাযোগমাধ্যমে। “১-১১ এর পদধ্বনি শোনা যাচ্ছে”—এমনই সতর্কবার্তা দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মাহফুজ আলম। সোমবার বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এই মন্তব্য করেন।

মাহফুজ আলম লেখেন, “রাজনীতি নয়, রাষ্ট্র রক্ষার দায়ে ১-১১-এর পদধ্বনি আবার শোনা যাচ্ছে। কেউ যেন ভুল না করে—সময়ের ভাষা পড়ুন।”

এই বক্তব্যের পর রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে জোর গুঞ্জন। অনেকেই একে ভবিষ্যৎ কোনও প্রশাসনিক পদক্ষেপের ইঙ্গিত হিসেবে দেখছেন, বিশেষ করে যখন দেশজুড়ে চলছে জুলাই ঘোষণাপত্র বাস্তবায়নের চাপ ও বিরোধী পক্ষের রাজনৈতিক কর্মসূচি।

বিশ্লেষকরা মনে করছেন, ২০০৭ সালের ১১ জানুয়ারির সেনা-সমর্থিত জরুরি সরকারের স্মৃতি মাথায় রেখেই এই বার্তা দিয়েছেন উপদেষ্টা মাহফুজ আলম। তিনি সরাসরি কিছু না বললেও, তার ভাষ্য থেকে অনেকেই নতুন কোনও ‘পলিটিক্যাল শিফট’-এর আভাস পাচ্ছেন।

দেশের রাজনীতিতে এখন এক অস্থির সময়। এমন মুহূর্তে মাহফুজ আলমের এই বক্তব্য পরিস্থিতিকে আরও নাটকীয় করে তুলেছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকেরা।

  • Related Posts

    আদালতের ১৪৪ ধারার আদেশের পরও নির্মাণকাজের অভিযোগ, প্রশ্নের মুখে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ

    কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের পর্যটন এলাকার গুরুত্বপূর্ণ কলাতলী মোড়ে ৩৪ শতাংশ জমি নিয়ে বিরোধের মধ্যেই ভবন নির্মাণের অভিযোগ উঠেছে আরএফ বিল্ডার্সের বিরুদ্ধে। আদালতের ১৪৪ ধারার আদেশের পরও সেখানে নির্মাণকাজ চলার অভিযোগে…

    মায়ের হাত ভাঙার কথা জানালেন জামায়াতের এমপি রাহাদ

    ভেতরের খবর নিউজ ডেস্ক: বাংলাদেশ জামায়াতে ইসলামীর বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ মনজুরুল হক রাহাদ অভিযোগ করেছেন, জামায়াতে ইসলামী করার কারণে তাঁর বাড়িঘর ভাঙচুর করা হয় এবং তাঁর মাকে মারধর…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *