“ভাঙা রেললাইনে বস্তা গুঁজে ট্রেন চলাচল”

ভেতরের খবর নিউজ ডেস্ক: রাজশাহী ও নাটোরে ভাঙা রেললাইনের ওপর পাটের বস্তা গুঁজে ট্রেন চালানো হচ্ছে। এতে যাত্রীদের নিরাপত্তা মারাত্মক ঝুঁকিতে পড়েছে। তবে রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, এটি সাময়িক ব্যবস্থা—ভাঙা অংশ দ্রুত মেরামত করা হচ্ছে।

গতকাল (মঙ্গলবার) সকালে রাজশাহী নগরীর নতুন বুধপাড়া লেভেলক্রসিং এলাকায় রেললাইনের একটি অংশ ভেঙে যায়। প্রতিদিনের মতো সকালে কাজে এসে রেলকর্মীরা ভাঙন চোখে পড়লে তা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানান। পরে কর্মীরা ঘটনাস্থলে গিয়ে পাটের বস্তা দিয়ে ভাঙা জায়গা সাময়িকভাবে ঢেকে দেন। রেলওয়ে সূত্রে জানা যায়, রেললাইনের টপ প্রায় ৬–৭ ইঞ্চি ভেঙে গেছে।

এ অবস্থাতেই বরেন্দ্র এক্সপ্রেস, সিল্কসিটি এক্সপ্রেস, মধুমতী এক্সপ্রেস ও লোকাল মেইল ট্রেন চলাচল করতে দেখা যায়। তবে দুর্ঘটনা এড়াতে সব ট্রেনই ধীরগতিতে ওই অংশ অতিক্রম করে।

একই দিনে সকালে নাটোরের লোকমানপুর স্টেশন এলাকাতেও রেললাইনের একটি অংশ ভেঙে যায়। সেখানেও একইভাবে পাটের বস্তা গুঁজে ট্রেন চলাচল স্বাভাবিক রাখা হয়।

পশ্চিমাঞ্চল রেলওয়ের ঊর্ধ্বতন উপসহকারী (পথ) আহসান হাবিব বলেন, “প্রাথমিকভাবে ট্রেন চলাচল সচল রাখতে পাটের বস্তা ব্যবহার করা হয়েছে। তবে ভাঙা জায়গাগুলোতে মেরামতের কাজ শুরু হয়েছে।”

স্থানীয় যাত্রীদের অভিযোগ, বারবার রেললাইনের ত্রুটি দেখা দিলেও স্থায়ী সমাধান নেওয়া হচ্ছে না। এতে প্রতিনিয়ত তারা ঝুঁকি নিয়ে যাতায়াত করছেন।

–ইয়াসমিন রিমা, ভেতরের খবর

  • Related Posts

    আদালতের ১৪৪ ধারার আদেশের পরও নির্মাণকাজের অভিযোগ, প্রশ্নের মুখে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ

    কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের পর্যটন এলাকার গুরুত্বপূর্ণ কলাতলী মোড়ে ৩৪ শতাংশ জমি নিয়ে বিরোধের মধ্যেই ভবন নির্মাণের অভিযোগ উঠেছে আরএফ বিল্ডার্সের বিরুদ্ধে। আদালতের ১৪৪ ধারার আদেশের পরও সেখানে নির্মাণকাজ চলার অভিযোগে…

    মায়ের হাত ভাঙার কথা জানালেন জামায়াতের এমপি রাহাদ

    ভেতরের খবর নিউজ ডেস্ক: বাংলাদেশ জামায়াতে ইসলামীর বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ মনজুরুল হক রাহাদ অভিযোগ করেছেন, জামায়াতে ইসলামী করার কারণে তাঁর বাড়িঘর ভাঙচুর করা হয় এবং তাঁর মাকে মারধর…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *