ভেতরের খবর নিউজ ডেস্ক: অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস আজ বিকেল ৫টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সাতটি রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবেন। বৈঠকের মূল আলোচ্য বিষয় হবে আগামী জাতীয় সংসদ নির্বাচন এবং দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি।
বৈঠকটি গতকাল প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে নিশ্চিত করা হয়েছে। বিভিন্ন সংবাদমাধ্যম প্রথম আলো, দৈনিক আমাদের সময়, আলোকিত বাংলাদেশ, এখন টিভি, দৈনিক বাংলা খবরটি প্রকাশ করেছে।
রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, বৈঠকটি নির্বাচনকে স্বচ্ছ ও অংশগ্রহণমূলক করার পাশাপাশি দেশের রাজনৈতিক স্থিতিশীলতা বজায় রাখতে সহায়ক হবে। পাশাপাশি নারী সাংসদ নির্বাচনের বিষয়টি ও আলোচনার অংশ হতে পারে, যেখানে ১০০ সংরক্ষিত আসনে সরাসরি ভোটের মাধ্যমে মহিলা প্রতিনিধিত্ব বাড়ানোর প্রস্তাব আছে।
@ইয়াসমিন রিমা,ভেতরের খবর