ভেতরের খবর নিউজ ডেস্ক: চট্টগ্রামের হাটহাজারী মাদ্রাসায় সুন্নীদের উস্কানিমূলক মন্তব্যের প্রতিবাদে আজ দুপুরে একদল শিক্ষার্থী মিছিল বের করে। এ সময় দুই পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। মিছিলকারীদের সঙ্গে অপর পক্ষের মুখোমুখি হলে শুরু হয় ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষ।
প্রত্যক্ষদর্শীরা জানান, সংঘর্ষে লাঠিসোটা ও ইটপাটকেল ব্যবহৃত হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ও স্থানীয় প্রশাসন ঘটনাস্থলে যায়। তবে ততক্ষণে প্রায় ১০০ জন আহত হয়েছেন বলে জানা গেছে। গুরুতর আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বর্তমান পরিস্থিতি অস্বাভাবিক। ১৪৪ ধারা জারি করা হয়েছে।
@ইয়াসমিন রিমা, ভেতরের খবর