জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে ঐকমত্যে পৌঁছাতে ব্যর্থ রাজনৈতিক দলগুলো

ভেতরের খবর নিউজ ডেস্ক: জুলাই জাতীয় সনদের সংবিধান-সম্পর্কিত সংস্কার প্রস্তাব বাস্তবায়নের উপায় নিয়ে জাতীয় ঐকমত্য কমিশনের দিনব্যাপী আলোচনায় কোনো অগ্রগতি হয়নি। গতকাল বৃহস্পতিবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমির দোয়েল হলে অনুষ্ঠিত এ বৈঠকে বিএনপি, জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) তাদের আগের অবস্থানে অনড় থাকে।

বিএনপি চায় আগামী সংসদের মাধ্যমে সংস্কার বাস্তবায়ন, জামায়াত রাষ্ট্রপতির বিশেষ আদেশ বা গণভোটের মাধ্যমে এবং এনসিপি গণপরিষদ গঠনের মাধ্যমে নতুন সংবিধান প্রণয়নকে একমাত্র পথ হিসেবে দেখছে। অন্যদিকে কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, বিশেষজ্ঞরা অধ্যাদেশ, নির্বাহী আদেশ, গণভোট ও বিশেষ সাংবিধানিক আদেশ এই চারভাবে বাস্তবায়নের পরামর্শ দিয়েছেন।

আলোচনায় ঐকমত্য হয়েছে যে সংবিধান-বহির্ভূত বিষয়গুলো অন্তর্বর্তী সরকার অধ্যাদেশ বা নির্বাহী আদেশের মাধ্যমে বাস্তবায়ন করতে পারবে। তবে সংবিধান-সম্পর্কিত বিষয়গুলোতে মতপার্থক্য থেকে যাওয়ায় এ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ জানিয়েছেন, আগামী রোববার বেলা আড়াইটায় আবার আলোচনা হবে। এর আগে সব দলকে জুলাই সনদের চূড়ান্ত খসড়ায় স্বাক্ষরের জন্য দুজন নেতার নাম পাঠাতে বলা হয়েছে। তবে বাস্তবায়ন পদ্ধতি নিয়ে ঐকমত্য না হওয়ায় সনদে সব দলের সই হবে কি না, তা নিয়ে সংশয় রয়ে গেছে।

@ইয়াসমিন রিমা,ভেতরের খবর

  • Related Posts

    আদালতের ১৪৪ ধারার আদেশের পরও নির্মাণকাজের অভিযোগ, প্রশ্নের মুখে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ

    কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের পর্যটন এলাকার গুরুত্বপূর্ণ কলাতলী মোড়ে ৩৪ শতাংশ জমি নিয়ে বিরোধের মধ্যেই ভবন নির্মাণের অভিযোগ উঠেছে আরএফ বিল্ডার্সের বিরুদ্ধে। আদালতের ১৪৪ ধারার আদেশের পরও সেখানে নির্মাণকাজ চলার অভিযোগে…

    মায়ের হাত ভাঙার কথা জানালেন জামায়াতের এমপি রাহাদ

    ভেতরের খবর নিউজ ডেস্ক: বাংলাদেশ জামায়াতে ইসলামীর বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ মনজুরুল হক রাহাদ অভিযোগ করেছেন, জামায়াতে ইসলামী করার কারণে তাঁর বাড়িঘর ভাঙচুর করা হয় এবং তাঁর মাকে মারধর…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *