ভেতরের খবর নিউজ ডেস্ক: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচনে ১৭টি হলে ভোট গণনা সম্পন্ন হয়েছে। বাকি মওলানা ভাসানী হল, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম হল, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর হল ও শহীদ তাজউদ্দীন আহমদ হলে গণনা চলছে। নির্বাচনের তৃতীয় দিনে শনিবার বেলা সাড়ে ১১টার দিকে ভোট গণনার এই তথ্য জানান নির্বাচন কমিশনের সদস্য অধ্যাপক লুৎফুল এলাহী। তিনি আশা করছেন বাকি হলগুলোর ভোট গণনা বেলা ১টার মধ্যে শেষ হবে।
@ইয়াসমিন রিমা, ভেতরে খবর


