ভেতরের খবর নিউজ ডেস্ক: (রাজশাহী):মাগুরার শালিখা উপজেলার ধনেশ্বরগাতি ইউনিয়নের মান্দেরপাড়া গ্রামে সনাতন ধর্মাবলম্বী প্রায় ৪ শতাধিক নারী-পুরুষ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-তে যোগদান করেছেন।
মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) রাতে ঢাকা দক্ষিণ যুবদলের সদস্য সচিব রবিউল ইসলাম নয়নের হাত ধরে তারা আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দেন। এ সময় যোগদানকারীদের শপথ বাক্য পাঠ করান রবিউল ইসলাম নয়ন।
যোগদান অনুষ্ঠানে নয়ন বলেন,
“আমরা সবাই একে অপরের ভাই। ধর্ম-বর্ণ নির্বিশেষে সুখে-দুঃখে পাশে থাকবো। সবাইকে সঙ্গে নিয়ে আমরা তারেক রহমানের স্বপ্নের গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলবো।”
অনুষ্ঠানে যোগদানকারী সনাতন ধর্মাবলম্বী নারী-পুরুষেরা বিভিন্ন স্লোগান দেন। তাদের কণ্ঠে শোনা যায়— “হিন্দু মুসলমান ভাই ভাই, ধানের শীষে ভোট চাই।”
স্থানীয়রা জানান, এত সংখ্যক সনাতন ধর্মাবলম্বীর একসঙ্গে বিএনপিতে যোগদান সাম্প্রতিক সময়ে এলাকায় বড় ধরনের আলোচনার জন্ম দিয়েছে।
উজ্জল হোসেন।
ব্যুরো প্রধান,রাজশাহী।


