খুনি হাসিনাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন সাবেক আওয়ামীমন্ত্রী পলাতক সাকিব আল হাসান

ভেতরের খবর নিউজ ডেক্স : সাবেক প্রধানমন্ত্রী এবং স্বৈরাচার খুনি পলাতক শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে ফেসবুকে সাকিব আল হাসান পোস্ট দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন৷ এটা নিয়ে ফেসবুক পাড়ায় সমালোচনার ঝড় উঠে গেছে। সাকিব আল হাসান ক্রিকেটার জীবনেও খেলাতে যেমন আলোচিত ছিলো, তার চেয়ে বেশী ছিলো ব্যক্তিগত জীবনের সমালোচনায়।

জুয়া, মানব পাচার, ম্যাচ ফিক্সিং এমন কোন জায়গা নেই যেখানে সাকিব নেই। শেষ পর্যায়ে তিনি আওয়ামীলীগের হয়ে রাজনীতির মাঠে নেমে নির্বাচন করে জয় পায়। তারপর থেকে সাকিবও আওয়ামীলীগের বিশাল সাম্রাজ্যের অংশীদার হয়ে দেশের দূর্ণীতিতে নিজেকে পাক্কা খেলোয়াড় হিসেবে মাঠে রাখেন।

গত বছর জুলাইয়ে আওয়ামীলীগ যখন সারাদেশের উপর গণহত্যা চালিয়েছিলো, তখন সাকিব নিজের দলের হয়ে চুপ থেকে ফেসবুকে হাসিমুখে নিজেদের ঘুরাঘুরির ছবি আপলোড করে নিজেকে সমালোচনায় নিয়ে আসেন।

সাকিব আল হাসান বাংলাদেশের জন্য কখনোই ছিলেন না, ছিলেন শুধু টাকার এবং আওয়ামীলীগের । এই সাকিব আল হাসানকে এক সময় পুরো দেশের মানুষ মাথায় তুলে রেখেছিলো, আজ সেই সাকিবের গায়ে লেগে আছে হাজার খুনের রক্ত।

সাকিব আল হাসানকে পূণর্বাসন করতে না দেওয়ায় উপদেষ্টা আসিফ মাহমুদকে নিয়ে অনেক সমালোচনা করা হয়েছিলো, বাট তিনি তার জায়গায় ঠিক ছিলেন বলে ফেসবুকে পোস্ট দিয়ে জানিয়েছেন। তিনি কোন খুনির সহযোগীকে পূণর্বাসন করবেন না বলেই প্রতিজ্ঞাবদ্ধ।

  • Related Posts

    কোটালীপাড়ায় পুলিশের উপর হামলা, স্বেচ্ছাসেবক দলের নেতা সালমান গ্রেপ্তার

    ভেতরের খবর নিউজ ডেস্ক: কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি: গোপালগঞ্জের কোটালীপাড়ায় চুরির মামলায় ওয়ারেন্টভুক্ত আসামি স্বেচ্ছাসেবক দলের এক নেতাকে গ্রেপ্তার করতে গিয়ে আজিম উদ্দিন নামের পুলিশের ১ কনস্টেবল হামলার শিকার হয়েছেন। এ…

    কোটালীপাড়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

    ভেতরের খবর নিউজ ডেস্ক: কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি: গোপালগঞ্জের কোটালীপাড়ায় মৎস্য ঘেরের পানিতে ডুবে আয়েশা খানম নামের এক শিশুর মৃত্যু মৃতু হয়েছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার বাহিরশিমুল গ্রামে এ ঘটনা…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *