গাজা অভিমুখী নৌবহর আটক, জাহাজে আছেন বাংলাদেশি আলোকচিত্রী শহিদুল আলম

ভেতরের খবর নিউজ ডেস্ক: গাজা অভিমুখী সাংবাদিক, চিকিৎসক ও অধিকারকর্মীবাহী নৌবহরকে আটক করেছে ইসরায়েলি বাহিনী। বিষয়টি নিশ্চিত করেছে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন (এফএফসি) কর্তৃপক্ষ। আজ বুধবার এ ঘটনা ঘটে।

এফএফসি জানিয়েছে, ইসরায়েলি সামরিক বাহিনীর সদস্যরা ‘দ্য কনশেনস’ নামের জাহাজটির নিয়ন্ত্রণ নিয়েছে। জাহাজটিতে ছিলেন ৯৩ জন সাংবাদিক, চিকিৎসক ও মানবাধিকারকর্মী। এর আগে গাজা অভিমুখী আরও তিনটি ছোট নৌযানকে আটকে দেয় ইসরায়েল।

এই জাহাজেই অবস্থান করছিলেন বাংলাদেশের খ্যাতনামা আলোকচিত্রী ও দৃকের ব্যবস্থাপনা পরিচালক শহিদুল আলম।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (X) দেওয়া এক পোস্টে ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় নিশ্চিত করেছে যে ফ্রিডম ফ্লোটিলার নৌবহরে অভিযান চালানো হয়েছে। মন্ত্রণালয়ের ভাষায়, “বৈধ নৌ অবরোধ ভাঙা ও যুদ্ধাঞ্চলে প্রবেশের একটি ব্যর্থ প্রচেষ্টা কোনো ফল ছাড়াই শেষ হয়েছে।”

ইসরায়েলি কর্তৃপক্ষ আরও জানিয়েছে, নৌযানগুলো ও তাদের যাত্রীদের একটি ইসরায়েলি বন্দরে নিয়ে যাওয়া হয়েছে এবং সবাই “নিরাপদ ও সুস্থ” আছেন। যাত্রীদের দ্রুত ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে বলেও জানানো হয়েছে।

এর আগে বুধবার সকাল সোয়া ১০টার দিকে ফেসবুকে দেওয়া এক ভিডিও বার্তায় শহিদুল আলম বলেন, তাঁদের বহনকারী জাহাজটি মাঝসমুদ্রে ইসরায়েলি বাহিনী আটক করেছে এবং তিনি নিজেকে “অপহরণের শিকার” বলে উল্লেখ করেন।

শহিদুল আলম যে ‘কনশেনস’ জাহাজে আছেন, সেটি আন্তর্জাতিক উদ্যোগ ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন ও থাউজেন্ড ম্যাডলিনস টু গাজা (TMtG)–এর অংশ। এই আন্তর্জাতিক নৌবহরের উদ্দেশ্য ছিল গাজার ওপর ইসরায়েলের অবরোধ তুলে নেওয়া ও সংবাদমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করার দাবি জানানো।

গতকাল মঙ্গলবার ফেসবুকে পোস্টে শহিদুল আলম জানিয়েছিলেন, তাঁরা ভোরের দিকে “রেড জোনে” পৌঁছাতে পারেন যে অঞ্চলটিতে এর আগেও ইসরায়েলি সেনারা ‘সুমুদ ফ্লোটিলা’ নৌবহর আটক করেছিল।

সুমুদ ফ্লোটিলার জাহাজগুলোও গাজার অবরোধ ভেঙে মানবিক সহায়তা পৌঁছানোর চেষ্টা করেছিল। এবার একই পরিণতি হয়েছে শহিদুল আলমদের নৌবহরের ক্ষেত্রেও।

@ইয়াসমিন রিমা, ভেতরের খবর

  • Related Posts

    সংবাদটি নিরপেক্ষ ও সংবাদপত্রের ভাষায় মাঝারি আকারে সাজিয়ে দিলাম

    ভেতরের খবর নিউজ ডেস্ক:  ছোটপর্দার অভিনেতা সাইদুর রহমান পাভেলকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ৪৫ সেকেন্ডের ভিডিও নিয়ে আলোচনা ও সমালোচনা চলছে। কাজল আরেফিন অমির জনপ্রিয় ধারাবাহিক ‘ব্যাচেলর পয়েন্ট’-এ…

    নেপালের বন্যায় সহায়তায় বাংলাদেশের প্রতি কৃতজ্ঞতা বালেন্দ্র শাহর

    ভেতরের খবর নিউজ ডেস্ক: নেপালে সাম্প্রতিক বিধ্বংসী বন্যায় সহমর্মিতা প্রকাশ, ক্ষতিগ্রস্তদের জন্য ১০ লাখ মার্কিন ডলার অর্থ সহায়তা এবং বাংলাদেশের জাতীয় সংসদে শোক প্রস্তাব গ্রহণ করায় প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *