নাইক্ষ্যংছড়িতে শিক্ষিকার ওপর হামলা, ধর্ষণচেষ্টা ও ছিনতাই, যুবক গ্রেপ্তার

ভেতরের খবর নিউজ ডেস্ক: বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে এক শিক্ষিকার ওপর হামলা ও ধর্ষণচেষ্টার অভিযোগে অংশৈপ্রু মারমা (২৫) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে বিদ্যালয় থেকে বাড়ি ফেরার পথে পাহাড়ি রাস্তায় ওই শিক্ষিকার পথরোধ করে মাথায় লাঠি দিয়ে আঘাত করে ও গলা চেপে ধরেন অংশৈপ্রু। শিক্ষিকার চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে তিনি মুঠোফোন, টাকা, চেকবই, হাতব্যাগ ও কানের দুল ছিনিয়ে পালিয়ে যান। পরে বুধবার সন্ধ্যায় পুলিশ এলাকাবাসীর সহায়তায় সোনাইছড়ি ইউনিয়নের জঙ্গল থেকে তাঁকে আটক করে। তাঁর বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইন এবং ডাকাতির মামলা হয়েছে।

@ইয়াসমিন রিমা,ভেতরের খবর

  • Related Posts

    লাইসেন্স ভাড়া নিয়ে, অন্য প্রতিষ্ঠানের নামে: সার বিক্রির অভিযোগ

    ভেতরের খবর নিউজ ডেস্ক:(রাজশাহী):নাটোরের বড়াইগ্রামে মেসার্স মাহি এন্টারপ্রাইজের লাইসেন্স, ভাড়া নিয়ে। মেসার্স রফিকুল ট্রেডার্সের নামে সার বিক্রির অভিযোগ উঠেছে, রফিকুল ইসলামের বিরুদ্ধে। স্থানীয়দের অভিযোগ। মাসিক অর্থের বিনিময়ে লাইসেন্সটি ব্যবহার করে।দীর্ঘদিন…

    আদালতের ১৪৪ ধারার আদেশের পরও নির্মাণকাজের অভিযোগ, প্রশ্নের মুখে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ

    কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের পর্যটন এলাকার গুরুত্বপূর্ণ কলাতলী মোড়ে ৩৪ শতাংশ জমি নিয়ে বিরোধের মধ্যেই ভবন নির্মাণের অভিযোগ উঠেছে আরএফ বিল্ডার্সের বিরুদ্ধে। আদালতের ১৪৪ ধারার আদেশের পরও সেখানে নির্মাণকাজ চলার অভিযোগে…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *