জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছাতে সরকার কাজ করছে: উপদেষ্টা ফারুক ই আজম

ভেতরের খবর নিউজ ডেস্ক: জনগণের দোরগোড়ায় সরকারি সেবা পৌঁছে দিতে সরকার নিরলসভাবে কাজ করছে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক ও দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক ই আজম।
শনিবার সকালে ঝালকাঠি সার্কিট হাউসে জেলা প্রশাসন ও উপজেলা পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি বলেন, “সঠিক সময়ে সেবা নিশ্চিত করতে ক্রয়, পরিকল্পনা ও বাস্তবায়নের সিদ্ধান্ত বিকেন্দ্রীকরণ করা হয়েছে।”

তিনি আরও বলেন, “সরকারি প্রকল্পের অপব্যবহার কোনোভাবেই সহ্য করা হবে না। আশ্রয়কেন্দ্রগুলোকে সারাবছর জনস্বার্থে ব্যবহারযোগ্য করতে হবে এবং তরুণদের জন্য ইনডোর খেলাধুলার সুযোগ রাখতে হবে।”

উপদেষ্টা ফারুক ই আজম বলেন, “বাংলাদেশ সম্পদশালী রাষ্ট্র। সম্পদের সুষ্ঠু ব্যবহার করলে বিদেশি সাহায্যের দিকে তাকাতে হবে না। ২৪-এর অভ্যুত্থান আমাদের নতুন বাংলাদেশ গড়ার সুযোগ দিয়েছে।”

আগামী জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, “নির্বাচন হবে উৎসবমুখর পরিবেশে, জনগণ ভোট দিতে মুখিয়ে আছে।”

সভায় মন্ত্রণালয়ের সচিব মো. মোস্তাফিজুর রহমান, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক রেজওয়ানুর রহমান ও জেলা প্রশাসক মো. আশরাফুর রহমান উপস্থিত ছিলেন। পরে তিনি নলছিটির ভরতকাঠির দপদপিয়া কলেজে স্থাপিত ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র পরিদর্শন করেন।

@ইয়াসমিন রিমা,ভেতরের খবর

  • Related Posts

    লাইসেন্স ভাড়া নিয়ে, অন্য প্রতিষ্ঠানের নামে: সার বিক্রির অভিযোগ

    ভেতরের খবর নিউজ ডেস্ক:(রাজশাহী):নাটোরের বড়াইগ্রামে মেসার্স মাহি এন্টারপ্রাইজের লাইসেন্স, ভাড়া নিয়ে। মেসার্স রফিকুল ট্রেডার্সের নামে সার বিক্রির অভিযোগ উঠেছে, রফিকুল ইসলামের বিরুদ্ধে। স্থানীয়দের অভিযোগ। মাসিক অর্থের বিনিময়ে লাইসেন্সটি ব্যবহার করে।দীর্ঘদিন…

    আদালতের ১৪৪ ধারার আদেশের পরও নির্মাণকাজের অভিযোগ, প্রশ্নের মুখে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ

    কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের পর্যটন এলাকার গুরুত্বপূর্ণ কলাতলী মোড়ে ৩৪ শতাংশ জমি নিয়ে বিরোধের মধ্যেই ভবন নির্মাণের অভিযোগ উঠেছে আরএফ বিল্ডার্সের বিরুদ্ধে। আদালতের ১৪৪ ধারার আদেশের পরও সেখানে নির্মাণকাজ চলার অভিযোগে…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *