তিন দফা দাবিতে দ্বিতীয় দিনের মতো শহীদ মিনারে এমপিওভুক্ত শিক্ষকদের অবস্থান

ভেতরের খবর নিউজ ডেস্ক: মূল বেতনের ২০ শতাংশ বাড়িভাড়াসহ তিন দফা দাবিতে দ্বিতীয় দিনের মতো আজ সোমবার রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছেন বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা। তাঁদের দাবিগুলো হলো—মূল বেতনের ২০% বাড়িভাড়া, চিকিৎসা ভাতা দেড় হাজার টাকা এবং কর্মচারীদের উৎসব ভাতা ৭৫% করা।

‘এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোট’-এর ব্যানারে রোববার থেকে শুরু হওয়া এই আন্দোলনে শত শত শিক্ষক-কর্মচারী অংশ নিচ্ছেন। আন্দোলনকারীরা জানান, দাবি পূরণ না হওয়া পর্যন্ত তাঁরা কর্মস্থলে ফিরবেন না। তবে শিক্ষার্থীদের ক্ষতি পূরণে প্রয়োজনে শুক্র ও শনিবার ক্লাস নেওয়া হবে।

জোটের সদস্যসচিব দেলাওয়ার হোসেন আজিজী জানান, এখনো সরকারের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক যোগাযোগ হয়নি, তবে মন্ত্রণালয় বিষয়টি নিয়ে তৎপর রয়েছে বলে জানা গেছে। গতকাল প্রেসক্লাবের সামনে অবস্থানকালে পুলিশ লাঠিপেটা, সাউন্ড গ্রেনেড ও জলকামান ব্যবহার করলে শিক্ষক-কর্মচারীরা শহীদ মিনারে গিয়ে অবস্থান নেন।

 

@ইয়াসমিন রিমা, ভেতরের খবর

  • Related Posts

    লাইসেন্স ভাড়া নিয়ে, অন্য প্রতিষ্ঠানের নামে: সার বিক্রির অভিযোগ

    ভেতরের খবর নিউজ ডেস্ক:(রাজশাহী):নাটোরের বড়াইগ্রামে মেসার্স মাহি এন্টারপ্রাইজের লাইসেন্স, ভাড়া নিয়ে। মেসার্স রফিকুল ট্রেডার্সের নামে সার বিক্রির অভিযোগ উঠেছে, রফিকুল ইসলামের বিরুদ্ধে। স্থানীয়দের অভিযোগ। মাসিক অর্থের বিনিময়ে লাইসেন্সটি ব্যবহার করে।দীর্ঘদিন…

    আদালতের ১৪৪ ধারার আদেশের পরও নির্মাণকাজের অভিযোগ, প্রশ্নের মুখে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ

    কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের পর্যটন এলাকার গুরুত্বপূর্ণ কলাতলী মোড়ে ৩৪ শতাংশ জমি নিয়ে বিরোধের মধ্যেই ভবন নির্মাণের অভিযোগ উঠেছে আরএফ বিল্ডার্সের বিরুদ্ধে। আদালতের ১৪৪ ধারার আদেশের পরও সেখানে নির্মাণকাজ চলার অভিযোগে…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *