ঢাবি-ঢাকা কলেজ শিক্ষার্থীদের সংঘর্ষে উত্তেজনা

ভেতরের খবর নিউজ ডেস্ক: গতরাতে শাহনেওয়াজ ছাত্রাবাসে ঢাকা বিশ্ববিদ্যালয় ও ঢাকা কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ হয়েছে।
ঘটনার সূত্রপাত হয় যখন ঢাকা কলেজের কয়েকজন শিক্ষার্থী ছাত্রাবাসের সামনে দোকান বসাতে গেলে ঢাবি শিক্ষার্থীরা বাধা দেয়। এ সময় সংঘর্ষ ছড়িয়ে পড়ে।

ঢাকা কলেজের শিক্ষার্থীরা ককটেল বি/স্ফোরণ ঘটায় ও ইটপাটকেল নি/ক্ষেপ করে বলে অভিযোগ পাওয়া গেছে।
ঘটনাস্থলে প্রক্টরসহ প্রশাসনের উপস্থিতি দেরিতে হওয়ায় শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভ দেখা দেয়।

ঢাবি শিক্ষার্থীরা দীর্ঘদিন ধরে নিউমার্কেট এক নম্বর গেটের পরের দুই মেয়েদের হল, একটি ইনস্টিটিউট ও একটি ছাত্রাবাস ক্যাম্পাসে ফিরিয়ে আনার দাবি জানিয়ে আসছে।
তাদের অভিযোগ, প্রশাসনের নিষ্ক্রিয়তায় ওই এলাকার হল ও আবাসিক শিক্ষার্থীরা বারবার আক্রমণের মুখে পড়ছেন।

@ইয়াসমিন রিমা, ভেতরের খবর

  • Related Posts

    লাইসেন্স ভাড়া নিয়ে, অন্য প্রতিষ্ঠানের নামে: সার বিক্রির অভিযোগ

    ভেতরের খবর নিউজ ডেস্ক:(রাজশাহী):নাটোরের বড়াইগ্রামে মেসার্স মাহি এন্টারপ্রাইজের লাইসেন্স, ভাড়া নিয়ে। মেসার্স রফিকুল ট্রেডার্সের নামে সার বিক্রির অভিযোগ উঠেছে, রফিকুল ইসলামের বিরুদ্ধে। স্থানীয়দের অভিযোগ। মাসিক অর্থের বিনিময়ে লাইসেন্সটি ব্যবহার করে।দীর্ঘদিন…

    আদালতের ১৪৪ ধারার আদেশের পরও নির্মাণকাজের অভিযোগ, প্রশ্নের মুখে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ

    কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের পর্যটন এলাকার গুরুত্বপূর্ণ কলাতলী মোড়ে ৩৪ শতাংশ জমি নিয়ে বিরোধের মধ্যেই ভবন নির্মাণের অভিযোগ উঠেছে আরএফ বিল্ডার্সের বিরুদ্ধে। আদালতের ১৪৪ ধারার আদেশের পরও সেখানে নির্মাণকাজ চলার অভিযোগে…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *