ভেতরের খবর নিউজ ডেস্ক: রাজধানীর মিরপুরের শিয়ালবাড়িতে একটি পোশাক কারখানা ও রাসায়নিকের গুদামে আগুন লেগেছে আজ মঙ্গলবার দুপুর পৌনে ১২টার দিকে। ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
ফায়ার সার্ভিসের কর্মকর্তা তালহা বিন জসিম জানান, সাততলা পোশাক কারখানার চারতলায় আগুন লাগলেও তা প্রায় নিভিয়ে ফেলা হয়েছে। তবে রাসায়নিকের গুদামে আগুন নিয়ন্ত্রণের কাজ এখনো চলছে।
@ইয়াসমিন রিমা,ভেতরের খবর


