ভেতরের খবর নিউজ ডেস্ক: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল অনুষদ কেন্দ্রে আজ দুপুর ১২টা পর্যন্ত ভোট পড়েছে ২১ শতাংশ। কেন্দ্রটির মোট ৪ হাজার ৩৬ জন ভোটারের মধ্যে ৮৫৩ জন ভোট দিয়েছেন। নির্বাচন কমিশনার অধ্যাপক মো. জাফর উল্লাহ তালুকদার জানান, সময় বাড়ার সঙ্গে সঙ্গে ভোটার উপস্থিতিও বাড়ছে। বিকেল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ চলবে। এই কেন্দ্রে সোহরাওয়ার্দী হলের শিক্ষার্থীরা ভোট দিচ্ছেন, যেখানে সাধারণত কলা ও মানববিদ্যা অনুষদের শিক্ষার্থীরা অবস্থান করেন।
@ইয়াসমিন রিমা, ভেতরের খবর


