ভেতরের খবর নিউজ ডেস্ক: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সহউপাচার্য (প্রশাসন) মো. কামাল উদ্দিন জানিয়েছেন, চাকসু নির্বাচনের ভোট গণনা ওএমআর পদ্ধতিতে হবে, ফলে অযথা সময় নষ্ট হবে না। যত দ্রুত সম্ভব ফলাফল ঘোষণার চেষ্টা করা হবে বলেও তিনি জানান।
আজ বুধবার সকালে উপাচার্য মুহাম্মদ ইয়াহইয়া আখতারের সঙ্গে বিজ্ঞান অনুষদে ভোটকেন্দ্র পরিদর্শনকালে তিনি এ কথা বলেন। এ সময় সহউপাচার্য (শিক্ষা) শামীম উদ্দিন খানও উপস্থিত ছিলেন। তাঁরা ভোট গ্রহণে দায়িত্বে থাকা শিক্ষক-কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন।
@ইয়াসমিন রিমা, ভেতরের খবর


