ভেতরের খবর নিউজ ডেস্ক: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) ও হল সংসদ নির্বাচনের সাড়ে চার ঘণ্টা শেষে দুপুর ২টা পর্যন্ত ভোট পড়েছে প্রায় ১১ হাজার, যা মোট ভোটের প্রায় ৪০ শতাংশ।
নির্বাচন কমিশনার জি এইচ হাবীব বিষয়টি নিশ্চিত করেছেন।
আজ বুধবার সকাল ৯টায় ভোট শুরুর কথা থাকলেও শুরু হয় সাড়ে ৯টায়।
এবার চাকসু নির্বাচনে ভোটার সংখ্যা ২৭ হাজার ৫১৬ জন, এর মধ্যে ছাত্রী ১১ হাজার ১৫৬ জন।
নির্বাচনে মোট ৯০৮ প্রার্থী লড়ছেন—কেন্দ্রীয় সংসদের ২৬ পদে ৪১৫ জন এবং ১৪টি হল ও একটি হোস্টেলে ৪৯৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
@ইয়াসমিন রিমা, ভেতরের খবর


