ভেতরের খবর নিউজ ডেস্ক: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনে ভোট দেওয়ার প্রক্রিয়া অস্বচ্ছ বলে অভিযোগ করেছেন দৃষ্টিপ্রতিবন্ধী ভোটার গোলাম কিবরিয়া। তিনি বলেন, ‘আমরা ৭৬ জন ব্রেইল পদ্ধতিতে ভোটের দাবি জানিয়েছিলাম, কিন্তু তা মানা হয়নি। ফলে অন্য একজনকে সঙ্গে নিয়ে ভোট দিতে হচ্ছে, এতে গোপনীয়তা রক্ষা হচ্ছে না।’
আজ বুধবার দুপুরে চাকসু ভবনের সামনে সাংবাদিকদের কাছে এসব অভিযোগ করেন তিনি।
এ বিষয়ে নির্বাচন কমিশনের সদস্যসচিব এ কে এম আরিফুল হক সিদ্দিকী জানান, দৃষ্টিপ্রতিবন্ধীদের জন্য গোপন কক্ষে সহায়তাকারী নিয়ে ভোট দেওয়ার ব্যবস্থা করা হয়েছে, তাই সমস্যা হওয়ার কথা নয়।
@ইয়াসমিন রিমা,ভেতরের খবর


