৪৪ বছর পর চাকসুতে শিবিরের জয়, ভিপি-জিএসসহ ২৪ পদে ‘সম্প্রীতির শিক্ষার্থী জোট’ বিজয়ী

ভেতরের  খবর নিউজ ডেক্স : দীর্ঘ ৪৪ বছর পর আবারও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (চাকসু) নেতৃত্বে ফিরেছে ইসলামী ছাত্রশিবির। সংগঠনটির সমর্থিত প্যানেল ‘সম্প্রীতির শিক্ষার্থী জোট’ এবারের নির্বাচনে ভিপি-জিএসসহ মোট ২৪টি পদে বিজয়ী হয়েছে।

আজ বৃহস্পতিবার ভোর সাড়ে চারটায় সপ্তম চাকসু নির্বাচনের ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মনির উদ্দিন।

ভিপি (সহসভাপতি) পদে ছাত্রশিবিরের মো. ইব্রাহিম হোসেন ৭ হাজার ৯৮৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তিনি সংগঠনটির চট্টগ্রাম মহানগর দক্ষিণের সভাপতি ও ইতিহাস বিভাগের এমফিলের শিক্ষার্থী। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদলের সাজ্জাদ হোসেন পেয়েছেন ৪ হাজার ৩৭৪ ভোট।

জিএস (সাধারণ সম্পাদক) পদে নির্বাচিত হয়েছেন একই প্যানেলের সাঈদ বিন হাবিব, যিনি পেয়েছেন ৮ হাজার ৩১ ভোট। ইতিহাস বিভাগের স্নাতকোত্তর এই শিক্ষার্থী বর্তমানে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সাহিত্য সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদলের মো. শাফায়াত পেয়েছেন ২ হাজার ৭৩৪ ভোট।

২৬টি পদের মধ্যে ছাত্রদল পেয়েছে মাত্র একটি পদ—এজিএস (সহসাধারণ সম্পাদক)। এই পদে আইয়ুবুর রহমান ৭ হাজার ১৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। শিবিরের প্রার্থী সাজ্জাদ হোছন পেয়েছেন ৫ হাজার ৪৫ ভোট। এছাড়া সহ-খেলাধুলা ও ক্রীড়া সম্পাদক পদে স্বতন্ত্র প্রার্থী তামান্না মাহবুব জয়ী হয়েছেন।

প্রধান নির্বাচন কমিশনার মনির উদ্দিন বলেন, “শান্তিপূর্ণ ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। প্রার্থী ও ভোটাররা উৎসবমুখর পরিবেশে অংশগ্রহণ করেছেন।”

উল্লেখ্য, চাকসুতে ইসলামী ছাত্রশিবিরের সর্বশেষ জয় এসেছিল ১৯৮১ সালে, যখন ভিপি হন জসিম উদ্দিন সরকার এবং জিএস হন আবদুল গাফফার। দীর্ঘ ৪৪ বছর পর আবারও সংগঠনটির সমর্থিত প্রার্থীরা নেতৃত্বে ফিরে এলো।

@ইয়াসমিন রিমা, ভেতরের খবর

  • Related Posts

    লাইসেন্স ভাড়া নিয়ে, অন্য প্রতিষ্ঠানের নামে: সার বিক্রির অভিযোগ

    ভেতরের খবর নিউজ ডেস্ক:(রাজশাহী):নাটোরের বড়াইগ্রামে মেসার্স মাহি এন্টারপ্রাইজের লাইসেন্স, ভাড়া নিয়ে। মেসার্স রফিকুল ট্রেডার্সের নামে সার বিক্রির অভিযোগ উঠেছে, রফিকুল ইসলামের বিরুদ্ধে। স্থানীয়দের অভিযোগ। মাসিক অর্থের বিনিময়ে লাইসেন্সটি ব্যবহার করে।দীর্ঘদিন…

    আদালতের ১৪৪ ধারার আদেশের পরও নির্মাণকাজের অভিযোগ, প্রশ্নের মুখে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ

    কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের পর্যটন এলাকার গুরুত্বপূর্ণ কলাতলী মোড়ে ৩৪ শতাংশ জমি নিয়ে বিরোধের মধ্যেই ভবন নির্মাণের অভিযোগ উঠেছে আরএফ বিল্ডার্সের বিরুদ্ধে। আদালতের ১৪৪ ধারার আদেশের পরও সেখানে নির্মাণকাজ চলার অভিযোগে…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *