চট্টগ্রামে ট্রান্সফরমার বিস্ফোরণে ভবনে অগ্নিকাণ্ড, আহত তিন

বেতারের খবর নিউজ ডেক্স : চট্টগ্রাম নগরীর বাকলিয়া এক্সেস রোডের সৈয়দ শাহ রোডে বৈদ্যুতিক ট্রান্সফরমার বিস্ফোরণের পর পাশের একটি ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার (১৫ অক্টোবর) রাত সোয়া ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, বিস্ফোরণের পর আগুন দ্রুত ভবনের তৃতীয় তলায় ছড়িয়ে পড়ে এবং কিছুক্ষণের মধ্যে আরও দুই তলা পর্যন্ত আগুনের লেলিহান শিখা পৌঁছে যায়।

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ওই ভবনের তৃতীয় তলার বাসিন্দা আরিফ বলেন, “ট্রান্সফরমার বিস্ফোরণের পর আগুনের ফুলকি এসে বাসায় ঢুকে পড়ে। মুহূর্তের মধ্যে ঘরে আগুন ধরে যায়। পরিবারের সবাইকে নিয়ে কোনোভাবে বেরিয়ে আসতে পেরেছি। পরে আগুন ওপরের তলাগুলোতেও ছড়িয়ে পড়ে।”

ফায়ার সার্ভিসের আগ্রাবাদ কন্ট্রোলরুম জানায়, চন্দনপুরা ও লামাবাজার স্টেশনের চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করে। আগুন বর্তমানে নিয়ন্ত্রণে এলেও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

স্থানীয় সূত্রে আরও জানা গেছে, অগ্নিকাণ্ডে একজন ফায়ার ফাইটার, এক নারী ও এক শিশু আহত হয়েছেন।

  • Related Posts

    সংবাদটি নিরপেক্ষ ও সংবাদপত্রের ভাষায় মাঝারি আকারে সাজিয়ে দিলাম

    ভেতরের খবর নিউজ ডেস্ক:  ছোটপর্দার অভিনেতা সাইদুর রহমান পাভেলকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ৪৫ সেকেন্ডের ভিডিও নিয়ে আলোচনা ও সমালোচনা চলছে। কাজল আরেফিন অমির জনপ্রিয় ধারাবাহিক ‘ব্যাচেলর পয়েন্ট’-এ…

    নেপালের বন্যায় সহায়তায় বাংলাদেশের প্রতি কৃতজ্ঞতা বালেন্দ্র শাহর

    ভেতরের খবর নিউজ ডেস্ক: নেপালে সাম্প্রতিক বিধ্বংসী বন্যায় সহমর্মিতা প্রকাশ, ক্ষতিগ্রস্তদের জন্য ১০ লাখ মার্কিন ডলার অর্থ সহায়তা এবং বাংলাদেশের জাতীয় সংসদে শোক প্রস্তাব গ্রহণ করায় প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *