ভেতরের খবর নিউজ ডেস্ক: রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে আজ বৃহস্পতিবার সকাল ৯টায় ভোট গ্রহণ শুরু হয়। বেলা সোয়া ১১টা পর্যন্ত মোট ভোটের প্রায় ২৫ শতাংশ পড়েছে বলে জানিয়েছেন প্রধান রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক সেতাউর রহমান।
তিনি জানান, উৎসবমুখর পরিবেশে ভোট চলছে, শিক্ষার্থীরা খুবই প্রফুল্ল।
তবে ভোটারদের আঙুলে দেওয়া অমোচনীয় কালি উঠে যাওয়ার অভিযোগ উঠেছে। এ বিষয়ে অধ্যাপক সেতাউর রহমান বলেন, “আমাদের চার স্তরের নিরাপত্তা আছে। কালি উঠে গেলেও দ্বিতীয়বার ভোট দেওয়ার সুযোগ নেই।”
@ইয়াসমিন রিমা,ভেতরের খবর


