ভেতরের খবর নিউজ ডেস্ক: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) রাকসু নির্বাচনের ভোটগ্রহণের দিনের সকাল নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন ‘আধিপত্য বিরোধী ঐক্য’ প্যানেলের সাধারণ সম্পাদক (জিএস) প্রার্থী সালাউদ্দিন আম্মার।
বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে রবীন্দ্র ভবনের সামনে সাংবাদিকদের তিনি বলেন, “এখন পর্যন্ত সার্বিক পরিবেশ খুবই ভালো মনে হচ্ছে, কোনো সমস্যার কথা শোনা যায়নি।”
তিনি আরও বলেন, “৩৫ বছর পর রাকসু নির্বাচন মানে ইতিহাসের সাক্ষী হওয়া। স্বচ্ছভাবে যেন সবকিছু হয়, এটাই আশা। ডাকসু, জাকসু, চাকসুর অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে অভিযোগমুক্তভাবে এই নির্বাচন সম্পন্ন হোক।”
@ইয়াসমিন রিমা,ভেতরের খবর


