ছাত্রদল নেতার বিরুদ্ধে গুজব ছড়ানোর অভিযোগ শিবির-সমর্থিত প্রার্থীর

ভেতরের খবর নিউজ ডেস্ক: রাকসু নির্বাচনে ছাত্রশিবির-সমর্থিত ‘সম্মিলিত শিক্ষার্থী জোটের’ সাধারণ সম্পাদক (জিএস) প্রার্থী ফজলে রাব্বি মো. ফাহিম রেজা অভিযোগ করেছেন, ছাত্রদলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অনলাইনে জামায়াত-শিবিরের নামে গুজব ছড়াচ্ছেন।

বৃহস্পতিবার দুপুরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘ছাত্রদল, যুবদল ও বিএনপির বহিরাগতরা ক্যাম্পাসে প্রবেশ করছে। অথচ ছাত্রদলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক বলছেন, জামায়াত নাকি অস্ত্রের প্রশিক্ষণ দিচ্ছে এটি সম্পূর্ণ গুজব।’

এর আগে বুথের ভেতর শিবির-সমর্থিত প্যানেলের লিফলেট পাওয়ার অভিযোগ তোলেন প্রতিদ্বন্দ্বী প্যানেলের ভিপি প্রার্থী তাসিন খান। এ বিষয়ে ফাহিম রেজা বলেন, ভোটাররা লিফলেট রেখে যেতে পারেন, এটি নির্বাচন কমিশনের দায়িত্ব পর্যবেক্ষণ করা।

তিনি আরও অভিযোগ করেন, নির্বাচন কমিশন ও প্রশাসন পক্ষপাতমূলক আচরণ করছে এবং ফটকগুলোতে প্রবেশ নিয়ন্ত্রণে শিথিলতা দেখানো হচ্ছে। ভোটে অমোচনীয় কালি ব্যবহারের প্রতিশ্রুতি থাকলেও তা কার্যকর হয়নি বলেও দাবি করেন তিনি।

সংবাদ সম্মেলনে প্যানেলের অন্য প্রার্থীরা উপস্থিত ছিলেন।

@ইয়াসমিন রিমা,ভেতরের খবর

  • Related Posts

    লাইসেন্স ভাড়া নিয়ে, অন্য প্রতিষ্ঠানের নামে: সার বিক্রির অভিযোগ

    ভেতরের খবর নিউজ ডেস্ক:(রাজশাহী):নাটোরের বড়াইগ্রামে মেসার্স মাহি এন্টারপ্রাইজের লাইসেন্স, ভাড়া নিয়ে। মেসার্স রফিকুল ট্রেডার্সের নামে সার বিক্রির অভিযোগ উঠেছে, রফিকুল ইসলামের বিরুদ্ধে। স্থানীয়দের অভিযোগ। মাসিক অর্থের বিনিময়ে লাইসেন্সটি ব্যবহার করে।দীর্ঘদিন…

    আদালতের ১৪৪ ধারার আদেশের পরও নির্মাণকাজের অভিযোগ, প্রশ্নের মুখে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ

    কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের পর্যটন এলাকার গুরুত্বপূর্ণ কলাতলী মোড়ে ৩৪ শতাংশ জমি নিয়ে বিরোধের মধ্যেই ভবন নির্মাণের অভিযোগ উঠেছে আরএফ বিল্ডার্সের বিরুদ্ধে। আদালতের ১৪৪ ধারার আদেশের পরও সেখানে নির্মাণকাজ চলার অভিযোগে…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *