ভেতরের খবর নিউজ ডেস্ক: রাকসু নির্বাচনে অমোচনীয় কালি সহজে মুছে যাওয়ার অভিযোগ তুলেছেন ছাত্রশিবির-সমর্থিত ‘সম্মিলিত শিক্ষার্থী জোট’-এর সাধারণ সম্পাদক (জিএস) প্রার্থী ফজলে রাব্বি মো. ফাহিম রেজা। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ড. মুহম্মদ শহীদুল্লাহ্ একাডেমিক ভবনে ভোট দিয়ে তিনি সাংবাদিকদের বলেন, “অমোচনীয় কালির বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা দরকার, প্রশাসনের দ্রুত পদক্ষেপ নেওয়া উচিত।”
তবে তিনি নির্বাচনের সার্বিক পরিবেশে সন্তোষ প্রকাশ করে বলেন, “শিক্ষার্থীরা উৎসবমুখর পরিবেশে, উৎসাহ-উদ্দীপনা নিয়ে ভোট দিচ্ছেন। আশা করছি, সবাই নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন।”
@ইয়াসমিন রিমা, ভেতরের খবর


